মনোনয়ন পাননি আসলাম চৌধুরী, সড়ক অবরোধ অনুসারীদের

ছবি : সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোটের শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সারাদেশের ন্যায় চট্টগ্রামে ১৬ সংসদীয় আসনের মধ্যে ১০টি আসনে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বাকি ছয়টি আসনের প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। 

তবে এবারের বড় বিস্ময় হয়ে এসেছে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আসলাম চৌধুরীর মনোনয়নবঞ্চিত হওয়া। আনোয়ারায়ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনেও দলীয় মনোনয়ন থেকে ছিটকে পড়েছেন লায়ন হেলাল উদ্দিন।

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির মনোনয়ন পাননি দলের সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। এ খবর পৌঁছার পর সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাস্তায় নামে তার সমর্থকরা। তারা সীতাকুণ্ডের ফৌজদারহাট ও ভাটিয়ারিসহ চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

তাদের দাবি, আসলাম চৌধুরী ত্যাগী নেতা। তিনি দীর্ঘদিন কারাভোগ করেছেন দলের জন্য। তাই তাকে মনোনয়ন না দিয়ে বিমাতাসুলভ আচরণ করেছে দল। তাকে সীতাকুণ্ড আসনে মনোনয়ন না দিলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন সমর্থকরা।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান গণমাধ্যমকে বলেন, আসলাম চৌধুরীর সমর্থকেরা মহাসড়ক অবরোধ করেছে। বর্তমানে অবরোধ চলমান রয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে আছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

১০

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

১১

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

১২