শীতে বাড়ে বাত-ব্যথা: খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

ছবি: সংগৃহীত।

শীত এলেই অনেকের পুরনো বাত-ব্যথা বা জোড়ার ব্যথা মাথাচাড়া দেয়। পায়ের পাতায়, হাঁটু বা গোড়ালিতে ব্যথা—সকালে ঘুম থেকে উঠেই যেন শরীর জুড়ে টান। বিশেষ করে যারা সারাদিন বসে বা দাঁড়িয়ে কাজ করেন, তাদের কষ্ট আরও বাড়ে।

চিকিৎসকেরা বলছেন, নিয়মিত ব্যথানাশক ওষুধ খাওয়ার দরকার নেই। বরং খাদ্যতালিকায় কিছু খাবার রাখলেই প্রাকৃতিকভাবে উপশম পাওয়া সম্ভব।

আমাদের হাড়ের সংযোগস্থলে থাকা স্থিতিস্থাপক টিস্যু কার্টিলেজ বয়সের সঙ্গে সঙ্গে ক্ষয়ে যায়। এতে হাড়ে ঘর্ষণ বাড়ে, প্রদাহ হয়, আর ব্যথা শুরু হয়। তাই খাদ্যতালিকায় এমন কিছু খাবার রাখা দরকার যা কার্টিলেজকে রক্ষা করে এবং শরীরের প্রদাহ কমায়।

ওটস

ওটস স্বাস্থ্যসচেতন মানুষের নিয়মিত খাবারে থাকা উচিত। এটি শরীরের খারাপ কোলেস্টেরল কমায় এবং এতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট শরীরে প্রদাহ কমায়। নিরামিষভোজীদের জন্য ওটস প্রোটিনেরও একটি ভালো উৎস।

 আখরোট

আখরোটে থাকা ওমেগা-৩ ফ্যাটি এসিড প্রদাহ কমাতে সাহায্য করে। রিউমাটয়েড ও অস্টিওআর্থ্রাইটিস—দুই ক্ষেত্রেই এটি কার্যকর। এছাড়া হৃদযন্ত্র ও মস্তিষ্কের জন্যও উপকারী।

সয়া প্রোটিন

সয়া প্রোটিন হাড় ও সন্ধির জন্য খুব উপকারী। সপ্তাহে এক দিন খাদ্যতালিকায় রাখতে পারেন। তবে প্রতিদিন বেশি পরিমাণে না খাওয়াই ভালো। এক কাপ সয়াবিনে থাকে প্রায় ৮.৫ গ্রাম প্রোটিন, আর আধা কাপ টোফুতে পাওয়া যায় ১০ গ্রাম প্রোটিন।

ভিটামিন সি-সমৃদ্ধ খাবার

আর্থ্রাইটিস নিয়ন্ত্রণে রাখতে ভিটামিন সি অপরিহার্য।নিয়মিত খেতে পারেন কমলা, লেবু, স্ট্রবেরি, চেরি, বেল পেপার ও ফুলকপি।

গ্রিন টি

ওজন কমানোর পাশাপাশি গ্রিন টি বাতের ব্যথা কমাতেও কার্যকর। এতে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান শরীরের প্রদাহ কমায় এবং ব্যথা উপশমে সাহায্য করে।

শীতে শরীর গরম রাখা, হালকা ব্যায়াম করা ও সঠিক খাদ্যাভ্যাস মেনে চললেই বাত-ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২