বুবলীকে ‘টয়লেট ডে’র শুভেচ্ছা জানালেন অপু বিশ্বাস

সংগৃহিত ছবি

অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্কের টানাপোড়েন নতুন নয়। প্রায়ই তারা একে অপরের বিরুদ্ধে আপত্তিকর ও অসম্মানজনক মন্তব্য করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার, বুবলীকে খোঁচা দিয়ে অপু বিশ্বাস টয়লেট ডে-র শুভেচ্ছা জানানোর মাধ্যমে ফের বিতর্কে সৃষ্টি হয়েছে। আবার অনেকে বলছে শাকিব খানকে উদ্দেশ্য করে তিনি এই স্ট্যাটাস দিয়েছেন।

গত ২০ নভেম্বর ছিল শবনম বুবলীর জন্মদিন। দিনটিতে পরিবারের মানুষদের নিয়েই ঘরোয়া পরিবেশে কেক কেটেছেন তিনি। সেই মুহূর্ত তুলে ধরেছেন ফেসবুকে। যেখানে ভালোবাসা জানিয়েছেন ভক্তরা।

তবে বুবলীর জন্মদিনের তিনদিন পর গতকাল রবিবার অপু বিশ্বাস ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘লেট পোস্ট। হ্যাপি টয়লেট ডে, ২০ নভেম্বর।’ সঙ্গে একটি অট্টোহাসির ইমোজি জুড়ে দেন তিনি।

সরাসরি কিছু না বললেও পরোক্ষভাবে বুবলীর জন্মদিন নিয়েই ঠাট্টা করেছেন এই নায়িকা। যেটা বুঝতে কষ্ট হয়নি ভক্তদের। কারণ ২০২২ সালেও বুবলীর জন্মদিনে খোঁচা দিয়েছিলেন অপু বিশ্বাস। ওই বছর বুবলী গণমাধ্যমে জানিয়েছিলেন, জন্মদিন উপলক্ষে শাকিব খানের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছেন তিনি। 

সেই খবর ফেসবুকে শেয়ার করে অনেকগুলো হাসির ইমোজি দিয়ে অপু লিখেছিলেন, ‘কী যে মজা’! চুপ থাকেননি বুবলীও। দুজনে জড়িয়ে পড়েন ভার্চুয়াল যুদ্ধে। একজন অন্যজনকে নিয়ে নানা রকম কটু মন্তব্যও করেন।

এদিকে, গত ১৯ নভেম্বর ছিল বিশ্ব টয়লেট দিবস। সেদিন হাইজেনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজেনিক আবাস’ নামের একটি ক্যাম্পেইনে অংশ নেন প্রতিষ্ঠানটির অন্যতম মালিক শাকিব খান। এদিন শাকিবের সঙ্গে ঢালিউডের অনেক নায়িকাকে দেখা গেলেও দেখা যায়নি অপু বিশ্বাস ও বুবলীকে। যদিও শাকিবের প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করতে দেখা গেছে অপুকে। তাই নেটিজেনদের কেউ কেউ মনে করছেন, টয়লেট দিবস পালন করায় শাকিব খানকে খোঁচা দিয়েছেন তিনি।

কিন্তু অপু পোস্টে উল্লেখ করেছেন ২০ নভেম্বরের কথা। এদিন ছিল বুবলীর জন্মদিন। এ পোস্টের মাধ্যমে অপু যে বুবলীকেই খোঁচা দিয়েছেন, তা বুঝতে বাকি নেই কারো। এবারও কি বুবলী জবাব দেবেন, নাকি চুপ করে থাকবেন? সেটাই এখন দেখার অপেক্ষা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২