অনিবার্য বিপ্লব টোকা দিচ্ছে দরজায়: বিরোধীদলীয় নেতা

অনিবার্য বিপ্লব টোকা দিচ্ছে দরজায়: বিরোধীদলীয় নেতা

অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (৩১ অক্টোবর) ‎সকালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চপূর্ব সমাবেশে সরকারের উদ্দেশে এ কথা বলেন তিনি।

এ সময় বৃহত্তর ত্যাগের জন্য যুব সমাজকে প্রস্তুত থাকার আহবান জানান জামায়াত আমির। তিনি বলেন, তারেক রহমানের জাপান সফর নিয়ে লুকোচুরি করা হচ্ছে। মাতারবাড়ি নিয়ে কী চুক্তি হয়েছে, তা জাতির কাছে খোলাসা করতে হবে।

এছাড়া কানেক্টিভিটি নামে অন্য দেশের কাছে দেশ ইজারা দেয়া চলবে না বলেও হুঁশিয়ারি দেন বিরোধীদলীয় নেতা। সমাবেশে ১১ দলের শীর্ষস্থানীয় নেতারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান। সরকার দাবি না মেনে স্বৈরাচারের পথে হাটলে অতীত সরকারের পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯

১

৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী সোলার এক্সপো-২০২৬

২

সোমবার থেকে অটোরিকশা নিবন্ধন, লাইসেন্সের আওতায় আসবেন চালক

৩

শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষের জেরে ৫ মেট্রো স্টেশন বন্ধ

৪

৫৩ পেরিয়ে ঐশ্বরিয়া, তার সম্পদের পরিমাণ কত?

৫

ডিএমপি নিউজের ওয়েবসাইট ‘হ্যাক’: আপত্তিকর রাজনৈতিক বার্তা,

৬

রুট বিরোধের মধ্যেই চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস

৭

পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন

৮

তীব্র গরমে গর্ভবতী মায়ের গর্ভপাতের ঝুঁকি,বিপদে অনাগত সন্তান!

৯

সৌদিতে হত্যা করে মরুভূমিতে বালুচাপা, অবশেষে নিজ গ্রামে জসিমের মরদেহ

১০

কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন

১১

মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।