ঢাবিতে পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ

ছবি : সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভাসমান দোকান থেকে চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মিছিল আর প্রতিবাদ-সমাবেশ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন।  

শনিবার (২৪ জানুয়ারি) রাতে, ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাদের চাঁদাবাজির অভিযোগ তোলা হয়। এসময় হলপাড়া থেকে বিক্ষোভ মিছিল করেন ডাকসু সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন হল প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

সেখানে বক্তারা অভিযোগ করেন, বহিরাগতদের ব্যবহার করে ক্যাম্পাসে সন্ত্রাস ও চাঁদাবাজির পরিবেশ তৈরি করা হয়েছে। অভিযুক্তদের বহিষ্কার এবং বিচারের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। 

একই জায়গায় পাল্টা প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদল ও ছাত্রশক্তি। তাদের দাবি, নির্দিষ্ট কয়েকজন নেতার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।

বক্তাদের অভিযোগ, ডাকসুর ব্যানার ব্যবহার করে একটি পক্ষ ক্যাম্পাসে মব সংস্কৃতি চালু করছে। দোকান উচ্ছেদের মাধ্যমে বন্ধ করা হচ্ছে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার সুযোগ। এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চান তারা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে প্রগতিশীল ইসলামিক দলে রূপান্তরের স্বপ্ন দেখতেন রাজ্জাক, এ বই তারই বহিঃপ্রকাশ

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম, বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদরাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

শুক্রবার যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

মার্কিন সামরিক বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

১০

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে পাঁচ গুণ, ব্যয়সীমা দ্বিগুণ

১১

জুমার খুতবা • কোরআন কেন রাসুলুল্লাহকে (সা.) বিশ্বজগতের জন্য রহমত বলেছে?

১২