এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১ জুন) বিকেলে জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এ ঘটনায় আহত হয়েছেন এমপি আমির হামজার শ্যালক আবু বক্কর।

আহত শ্যালক আবু বক্কর জানান, কুষ্টিয়া থেকে এমপি আমির হামজা একটি গাড়িতে ও তার বোন (আমির হামজার স্ত্রী) এবং পরিবারের অন্যান্য সদস্যরা আরেকটি গাড়িতে জীবননগর যাচ্ছিলেন। পথে হাসাদাহ বাজারে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাদের গাড়ির গতিরোধ করে।

আবু বক্কর অভিযোগ করেন, এ সময় হঠাৎ রাস্তার বিপরীত দিক থেকে কয়েকজন ব্যক্তি এসে তাঁর ওপর হামলা চালায়। তিনি নিজেকে এমপি আমির হামজার শ্যালক হিসেবে পরিচয় দিলে হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাঁর মুখে আঘাত করে। একপর্যায়ে এমপি আমীর হামজার স্ত্রী গাড়ি থেকে নেমে এলে তাঁকে ও এমপি আমির হামজাকে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়।

এ সময় খবর পেয়ে জীবননগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে এমপি আমির হামজা ও তাঁর পরিবারের সদস্যরা জীবননগর থানায় যান।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বর্তমানে এমপি সাহেবসহ তাঁর পরিবারের সদস্যরা থানায় রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২