সৌদি আরবে প্রথমবারের মতো মদ বিক্রি শুরু

ছবি : সংগৃহীত।

সৌদি আরব প্রথমবারের মতো মদ বিক্রি শুরু করেছে। এখন থেকে দেশটিতে বসবাসরত অ-মুসলিম বিদেশি বাসিন্দারা কিনতে পারবেন মদ। তবে মদ কিনতে হলে মাসে অন্তত ৫০ হাজার রিয়াল (প্রায় ১৩৩০০ ডলার) আয় করতে হবে। খবর নিউইয়র্ক পোস্টের।

জানা গেছে, শুধুমাত্র উচ্চআয়ের বিদেশিরা ই রাজধানী রিয়াদের একমাত্র লাইসেন্সধারী মদের দোকানে প্রবেশের সুযোগ পাবেন। প্রবেশের আগে তাদের বেতনের সার্টিফিকেট দেখাতে হবে।

সৌদি আরবে মদের উপর কড়া নিষেধাজ্ঞা চলছে বহু দশক ধরে। তবে সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক ও প্রশাসনিক নানা সংস্কারের অংশ হিসেবে কিছু বিধিনিষেধ শিথিল করা হচ্ছে।

গত বছর চালু হওয়া রিয়াদের মদের দোকানটি শুরুতে শুধুমাত্র বিদেশি কূটনীতিকদের কাছে মদ বিক্রি করত। এখন থেকে অ-মুসলিম প্রিমিয়াম রেসিডেন্সি কার্ডধারীরাও সেখানে কেনাকাটা করতে পারবেন। এই ‘প্রিমিয়াম রেসিডেন্সি’ বা সৌদি গ্রিন কার্ড দেয়া হয় দক্ষ পেশাজীবী, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের, যারা পাঁচ বছরে অন্তত ৩০ মাস সৌদি আরবে থেকেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: যুবদল সভাপতি মুন্না

বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে পাল্টা মিসাইল হামলা ইরানের

বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি

শাহজালাল বিমানবন্দরে ফ্রি শাটল সার্ভিস চালু

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

চট্টগ্রাম বোর্ডের সব জেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলার পর ইরানে মার্কিন সামরিক অভিযান

প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে স্বপ্নের সোপানে মেসিরা

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

১০

সেনাবাহিনীকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা

১১

বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা

১২