মাতৃত্ব আমার জীবন ও দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিয়েছে : কিয়ারা

ছবি : সংগৃহীত।

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি-কে দেখা যাবে দক্ষিণি সুপারস্টার ইয়াশের বিপরীতে। নতুন বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’ এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এ।

মা হওয়ার পর এটি কিয়ারার অন্যতম বড় কাজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, মাতৃত্ব তার জীবন ও দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিয়েছে।

গত বছরের জুলাই মাসে মা হয়েছেন কিয়ারা আদভানি। পর্দায় সাধারণত তাঁকে মিষ্টি ও শান্ত চরিত্রে দেখা গেলেও বাস্তবে তিনি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। কিয়ারা বলেন, মা হওয়ার পর আমি যেন বাঘিনি হয়ে উঠেছি। এখন মনে হয় অনেক কিছুকেই আর গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, আবার সন্তানের জন্য অনেক ছোট বিষয়ও খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

সম্প্রতি ছবির একটি পোস্টার মুক্তি পেয়েছে, যেখানে ইয়াশের কোলে কিয়ারাকে বসে থাকতে দেখা গেছে। পোস্টারটি নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হলেও কিয়ারা বা সিনেমা সংশ্লিষ্ট কেউ তা নিয়ে মাথা ঘামাতে নারাজ।

ছবির পরিচালক গীতু মোহনদাস জানান, ‘নাদিয়া’ চরিত্রের জন্য তার প্রথম থেকেই কিয়ারাকে পছন্দ ছিল। কিয়ারার অভিনয়ের মধ্যে এক ধরনের গভীর মানবিক আবেদন রয়েছে যা এই চরিত্রের জন্য খুব জরুরি ছিল।

পরিচালকের মতে, সিনেমায় সব সময় যুক্তি দিয়ে কাজ হয় না, কিছু সিদ্ধান্ত নিতে হয় মনের অনুভূতি থেকে। কিয়ারাকে কাস্ট করার বিষয়টিও তেমনই ছিল।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাসদের কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিলো পুলিশ

১

চাকরি দিচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, এসএসসি পাসেও আবেদনের সুযোগ

২

ভারতে উত্তাল বিশ্ববিদ্যালয়, যুদ্ধবিমান-ট্যাংকে চড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

৩

চুয়েটে উপাচার্য পুনর্বহালের আন্দোলন: শাটডাউনে শিক্ষার্থীরা, শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতিতে

৪

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’

৫

ঘেরের পাড়ে মিলল শিশুর পলিথিনে মোড়ানো গলাকাটা মরদেহ

৬

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

৭

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

৮

মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন জমা দিলেন ছোট ভাই ফয়সল আমীন

৯

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

১০

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩

১১

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১২