ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি, মাথায় অস্ত্রোপচার

ছবি : সংগৃহীত।

জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি গুরুতর অসুস্থ। অভিনেত্রীর মাথায় টিউমার ধরা পড়েছে। আজ রাতে রাজধানীর একটি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানান নির্মাতা রায়হান খান।

এর আগে তানিয়া বৃষ্টির অফিসিয়াল ফেসবুক থেকে (অ্যাডমিন পোস্ট) তার অসুস্থতার বিষয়টি জানিয়ে বলা হয়, ‘আমাদের সবার প্রিয় তানিয়া বৃষ্টি বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থ।

এ মুহূর্তে তার সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসা প্রয়োজন। অনুরোধ করছি, শুটিং বা কাজ সংক্রান্ত বিষয়ে আপাতত ফোনকল/ খুদে বার্তা দিয়ে বিরক্ত না করার জন্য। সুস্থ হয়ে উঠলে ইনশাআল্লাহ নিজে থেকেই সবাইকে জানানো হবে।’

শনিবার (১৪ ফেব্রুয়ারি) হাসপাতালের বেডে বসা একটি ছবি পোস্টে তিনি লিখেছেন, ‘ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আমার পরিবারের পক্ষ থেকে ফুল। ভালোবাসি। কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার।

আজ হাসপাতাল থেকে নির্মাতা রায়হান খান বলেন, ‘বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন তানিয়া। কখনো তীব্র মাথাব্যথা অনুভব করতেন, কখনো বা জ্বর-ঠান্ডা লেগে থাকত তার। পরীক্ষা–নিরীক্ষা শেষে জানা যায়, তানিয়া ব্রেন টিউমারে আক্রান্ত।’

তিনি বলেন, ‘আজ রাজাধানীর একটি হাসপাতালে তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে আজ রাতটা পোস্ট অপারেটিভে রাখা হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘তিন মাসের মধ্যে’ কেরানীগঞ্জে যাচ্ছে গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল

১

বক্স অফিসে অজয়ের নতুন রেকর্ড, প্রথম দিনে কত আয় করল ‘দৃশ্যম ৩’

২

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার

৩

রাড্ডায় ভাঙচুর, জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেফতার

৪

আজকের সোনা-রুপার দাম

৫

পাহাড়ে জুমের ফসল ঘরে তোলার ধুম, ফলন কমায় দুশ্চিন্তায় জুমিয়ারা

৬

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

৭

এক দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান

৮

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

৯

দিল্লিতে সিইসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ,১২ মেট্রো স্টেশন বন্ধ

১০

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭

১১

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

১২