অভিনেতা শাহবাজ সানী আর নেই

ছবি সংগৃহিত।

টেলিভিশন পর্দার জনপ্রিয় তরুণ অভিনেতা শাহবাজ সানী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অভিনেতার তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এটি পোস্টে অপূর্ব বিষয়টি নিশ্চিত করেছেন। 

জিয়াউল ফারুক অপূর্ব পোস্ট করে লিখেছেন, অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন। তবে কীভাবে মারা গেছেন, সে বিষয়ে কিছুই জানাননি অপূর্ব।

নির্মাতা ইমরাউল রাফাত ফেসবুকে অন্য একটি পোস্টে লিখেছেন, আমার ভাই শাহবাজ সানী  আর আমাদের মাঝে নাই। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।ঢাকা স্পেশালিস্ট হাসপাতালে রাত ৩:৩০ মিনিটে ইন্তেকাল করেছে।

নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আশার পর’ নাটক দিয়ে শোবিজে যাত্রা শুরু করেছিলেন শাহবাজ সানী। অল্প সময়েই অভিনয় গুণে দর্শকের প্রিয় হয়ে উঠেছেন এবং সেইসাথে অর্জন করেছেন নির্মাতাদের আস্থাও। চরিত্রাভিনেতা হিসেবে কাজ করলেও এরই মধ্যে কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন। 

২০১৮ সালে ‘আব্দুল্লাহ’ নাটকে তাকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এটি পরিচালনা করেন গোলাম কিবরিয়া ফারকী। নাটকটি প্রচারের পর দর্শকমহলে প্রশংসা পান এই তরুণ তুর্কী। এই নাটকটি তাকে দর্শকদের কাছে বাড়তি পরিচিতি এনে দেয়। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিজার অপারেশনে শিশুর মাথা, ঠোঁট ও শরীর কেটে ফেলার অভিযোগ, নবজাতকের মৃত্যু

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ

সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের ‘ইকোনমিক ডি-ডে’ অভিযান যুক্তরাষ্ট্রের পরাজয়কে আরও বড় করবে

অভিনেত্রী তমার নতুন ইনিংস, এবার ব্যাংকার!

৩৫ বছর পর সংসদ ভবনে চলছে সরাসরি ভোট

চুয়াডাঙ্গায় বিষ প্রয়োগে পাখি হত্যার ঘটনায বন বিভাগের মামলা

সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি : দীনেশ ত্রিবেদী

১১

বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

১২