অভিনেত্রী শাজাফরকে লিগ্যাল নোটিশ পাঠালেন অভিনেতা আরসালান

ছবি: সংগৃহীত।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে কর্মক্ষেত্রে হেনস্তার অভিযোগ তোলার পর পাকিস্তানি মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মাম্য শাজাফরকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তারই সহ-অভিনেতা আরসালান বাট। সোশ্যাল মিডিয়ায় নোটিশটি পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘মিথ্যাবাদীদের ওপর আল্লাহর লানত (অভিশাপ) বর্ষিত হোক।’

সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, অভিনেতা আরসালান তার পোস্টে আরও লিখেছেন, ‘মিথ্যা ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা দেখতে চাই। তা না হলে মানহানি, ফৌজদারি কার্যবিধি এবং অন্যান্য বিষয়ের জন্য প্রস্তুত থাকুন।’

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট

এছাড়াও তিনি কমেন্টে সহ-অভিনেত্রী শাজাফরের অভিযোগগুলো মিথ্যা দাবি করে বলেন, ‘আমি অশ্লীল নই, আমি মনোযোগ বা সস্তা জনপ্রিয়তার কাঙালও নই। এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে।’

প্রতিবেদন অনুযায়ী আইনি নোটিশে অভিযোগগুলোকে ‘মিথ্যা, ভিত্তিহীন, বিদ্বেষপূর্ণ এবং মানহানিকর’ বলে উল্লেখ করা হয়েছে। এতে অভিনেত্রীকে তার বক্তব্য প্রত্যাহার, সাক্ষাৎকার সরিয়ে নেয়া, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে।

এদিকে কয়েকদিন আগে একটি পডকাস্ট শোয়ে হাজির হয়েছে অভিনেত্রী শাজাফর ইন্ডাস্ট্রিতে তার সবচেয়ে খারাপ অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। সেখানে তিনি দাবি করেন, শুটিং সেটে তাকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছিলেন আরসালান। তিনি অনুচিত অনেক ধরনের আচরণ করেছিলেন। এমনকি এ নিয়ে সমস্যা হলে পরে তা সমঝোতার চেষ্টার সময় তাকে জড়িয়ে ধরার চেষ্টাও করেছিলেন এ সহ-অভিনেতা। যা প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন আরসালান।

এসব মন্তব্যের পরই নোটিশ পেলেন শাজাফর। তবে এখন পর্যন্ত লিগ্যাল নোটিশের ব্যাপারে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেখাননি তিনি।

প্রসঙ্গত, অভিনেত্রী শাজাফর বর্তমানে ‘লাভ দি সুয়ান’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেকের জন্য অপেক্ষায় আছেন। এতে তার সঙ্গে অভিনয় করেছেন ফারহান সাঈদ। সিনেমাটি এবারের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২