কারামুক্ত হলেন এটিএম আজহার

ছবি সংগৃহীত ।

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন। বুধবার (২৮ মে) সকালে ঢাকা পিজি হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান তিনি।

এর আগে মঙ্গলবার সকালে এটিএম আজহারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে খালাসের রায় দেয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগ। 

রায় ঘোষণার সময় রাষ্ট্র ও আসামি উভয়পক্ষের আইনজীবী, জামায়াতের শীর্ষ নেতা ও তাদের দলীয় আইনজীবীরা উপস্থিত ছিলেন। সকাল ৯ টা ৫০ মিনিটে প্রধানবিচারপতির নেতৃত্বে সাত বিচরপতি এজলাসে উঠেন। এরপর রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজি এমএইচ তামিম আইনি বিষয় তুলে ধরেন। এরপর রায় ঘোষণা শুরু হয় ৯টা ৫৫ মিনিটে।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগ যে চার কারণে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামে খালাস দিলেন তা হলো।

১। অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাব কন্টিনেন্টে ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেয়া হয়েছিল, এটা ছিল সবচাইতে বড় ভুল।

২। আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ এসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেয়া হয়েছিল।

৩। পৃথিবীর ইতিহাসে এটি একটি travesty of truth অর্থাৎ বিচারের নামে অবিচার।

৪। যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার ভারতের

বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ

মির্জা ফখরুলকে আসিফ আলি জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু

শিক্ষার্থীরা পড়ালেখা শেষে কর্মক্ষম হতে পারে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে

তবে কি আবারও মাঠে নামছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, বন্ধ থাকবে যেসব সড়ক

প্রয়োজনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক নুর

১০

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা সাড়ে ৭টায়

১১

গ্যাসের সরবরাহ বাড়েনি শিল্পের সংকটও কাটেনি

১২