মানিক মিয়া এভিনিউতে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু

ছবি : সংগৃহীত।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে মানিক মিয়া এভিনিউতে এক ব্যক্তি মারা গেছেন। 

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম পাশে জানাজার সময় এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মো. নিরব হোসেন। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জানাজা শুরুর আগেই বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। এক পর্যায়ে ভিড়ের চাপ বেড়ে গেলে ধাক্কাধাকির সৃষ্টি হয়। ওই সময় মানিক মাটিতে পড়ে যান এবং অসুস্থ হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম গণমাধ্যমে ওই ব্যক্তির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২