চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্তে বিএসএফ'র গুলিতে এক বাংলাদেশী নিহত

চুয়াডাঙ্গার দর্শনা থানার সুলতানপুর সীমান্তে বিএসএফ'র গুলিতে এক বাংলাদেশী নিহতের খবর পাওয়া গেছে। নিহত ইব্রাহিম বাবু (৩২) চুয়াডাঙ্গার দর্শনা থানার ঝাঁঝাডাঙ্গা গ্রামের মাদরাসা পাড়ার নুরুল ইসলামের ছেলে। 

ঘটনাটি ঘটেছে বুধবার (২ জুলাই) দুপুর ১২ টা ৫০ মিনিট থেকে ১ টা ১০ মিনিটের মধ্যে।

বিজিবির চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নের নাজমুল হাসান জানান, খবরটি পাওয়ার পর ৩২ বিএসএফ'র কমান্ড্যান্ট সুজিত কুমারকে ফোন দিলে তিনি জানান, দুপুরে কয়েকজন বাংলাদেশী স্বর্ন পাচারকারী সীমান্তের ৭৯ নম্বর মেইন পিলারের ২০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। বিএসএফ'র টহলদল তাদের ধাওয়া করে। এ সময় একজন গুলিবিদ্ধ হয়। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

নাজমুল হাসান আরো জানান, 'কোন বাংলাদেশী নিহত হয়েছে কিনা সেটি বিএসএফ নিশ্চিত করেনি। আবার বাংলাদেশী কোন বাংলাদেশী মিসিং হয়েছে কিনা  স্থানীয় বিজিবি ক্যাম্পে এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি।  তবে আমরা খোঁজ-খবর নিচ্ছি।' 

এদিকে সীমান্তের  বিভিন্ন সুত্র থেকে জানা গেছে, দুপুরে ভারতের গেঁদে সীমান্তের অভ্যন্তরে বিএসএফ'র গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২