হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৪৩২ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে একজন আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরো ৭ জন।

বিবৃতিতে আরো বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৬৯ জন এবং সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৩৬৩ জন।

উল্লেখ্য, এ পর্যন্ত সারা দেশে নিশ্চিত হাম আক্রান্ত সংখ্যা ৭,১৫০ এবং সন্দেহজনক হাম আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৫৬ জন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাসদের কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিলো পুলিশ

১

চাকরি দিচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, এসএসসি পাসেও আবেদনের সুযোগ

২

ভারতে উত্তাল বিশ্ববিদ্যালয়, যুদ্ধবিমান-ট্যাংকে চড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

৩

চুয়েটে উপাচার্য পুনর্বহালের আন্দোলন: শাটডাউনে শিক্ষার্থীরা, শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতিতে

৪

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’

৫

ঘেরের পাড়ে মিলল শিশুর পলিথিনে মোড়ানো গলাকাটা মরদেহ

৬

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

৭

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

৮

মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন জমা দিলেন ছোট ভাই ফয়সল আমীন

৯

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

১০

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩

১১

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১২