রাশিয়ায় আঘাত হানল ৭.৪ মাত্রার ভূমিকম্প

ছবি : সংগৃহীত।

রাশিয়ার পূর্ব উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) দেশটির কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূল কেঁপে ওঠে ভূমিকম্পে। এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে ১১১.৭ কিলোমিটার (৬৯.৩ মাইল) পূর্বে এবং ৩৯ কিলোমিটার গভীরে।

এই ঘটনায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে। প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটারের (১৮৬ মাইল) মধ্যে উপকূলে "বিপজ্জনক" ঢেউ আছড়ে পড়তে পারে।

এর আগে গত জুলাইয়ে এই একই অঞ্চলে আঘাত হানে ৮ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প। যার প্রভাবে পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২