রায়গঞ্জে কোরবানীর জন্য প্রস্তুত ৭১ হাজার পশু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়  প্রস্তুত রাখা হয়েছে প্রায় ৭১,০৭২ হাজার কোরবানীর উপযোগী গবাদিপশু।দিনরাত পরিশ্রম করে লাভের আশায় দেশীয় পদ্ধতিতে ষাঁড় মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারীরা।

রায়গঞ্জ উপজেলার বিভিন্ন বিল ও নদীকূল এলাকায় প্রাকৃতিক ভাবে ঘাস উৎপাদন বেশি হওয়ায় এখানে গরু-ছাগল পালন তুলনামূলক সহজ ও কম ঝুঁকিপূর্ণ।ফলে প্রতি বছরই এ উপজেলার চাহিদা পূরণ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় বিপুল সংখ্যক কোরবানীর পশু।

তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর গো-খাদ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় উৎপাদন ব্যয় বেড়েছে অনেকাংশে। এতে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন খামারিরা।তারপরও ভালো দামের আশায় পশু লালন-পালনে কোনো কমতি রাখছেন না তারা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম জানান,উপজেলার ৯টি ইউনিয়নে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আযহায়  কোরবানীর জন্য প্রস্তুত গবাদিপশুর মধ্যে ষাঁড়-বলদ ১৮৫৪৬,মহিষ ৭৯৮,ছাগল ৪২৬২৮ ও ভেড়া ৯১০০। সব মিলিয়ে রয়েছে প্রায় ৭১,০৭২ হাজার পশু।এর মধ্যে উপজেলায় কোরবানীর চাহিদা রয়েছে প্রায় ২৬৩২৮ টি পশু। চাহিদা মিটিয়ে অতিরিক্ত ৪৪৭৪৮ টি পশু দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।

তিনি আরও বলেন,বিল ও নদীকূল এলাকায় প্রচুর প্রাকৃতিক ঘাস থাকায় রায়গঞ্জে স্বাস্থ্যসম্মত ও দেশীয় পদ্ধতিতে পশু পালন করা হয়।এ কারণে এ অঞ্চলের কোরবানীর পশুর চাহিদা অন্যান্য উপজেলার তুলনায় বেশি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

১

দিল্লিতে সিইসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ,১২ মেট্রো স্টেশন বন্ধ

২

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭

৩

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

৪

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

৫

বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৬

অস্ট্রেলিয়া সফরে ভালো ধারণা পাওয়া যাবে

৭

পরিকল্পিতভাবে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টকারীদের ফেরাতে চাচ্ছে একটি দল

৮

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ অবৈধ মদের গুদাম সিলগালা

৯

ইরান ঘিরে ৩ বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

১০

রাজনৈতিক প্রভাব ছাড়াই আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ হচ্ছে: অর্থমন্ত্রী

১১

সকালের মধ্যেই যেসব জেলায় ঝড়ের শঙ্কা

১২