দ্রুত ইরান যুদ্ধের অবসান চান ৬৬ শতাংশ মার্কিন

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ মানুষ মনে করেন, ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নির্ধারিত লক্ষ্য অর্জন না হলেও দেশটির উচিত দ্রুত এ যুদ্ধ থেকে বেরিয়ে আসা। 

রয়টার্স/ইপসোসের এক জরিপ থেকে এ তথ্য জানা গেছে। গত শুক্রবার থেকে গত রোববার পর্যন্ত জরিপটি পরিচালনা করা হয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের প্রায় ৬৬ শতাংশ যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার পক্ষে মত দিয়েছেন।

অন্যদিকে ২৭ শতাংশ বলেছেন, সংঘাত দীর্ঘায়িত হলেও যুক্তরাষ্ট্রের উচিত ইরানে তাদের সব লক্ষ্য অর্জনের জন্য কাজ চালিয়ে যাওয়া। আর ৬ শতাংশ মানুষ এ বিষয়ে কোনো উত্তর দেননি।

ট্রাম্পের রিপাবলিকান সমর্থকদের যাঁরা জরিপে অংশ নিয়েছিলেন তাঁদের মধ্যেও ৪০ শতাংশ মনে করেন, লক্ষ্য অর্জন না হলেও দ্রুত সংঘাত শেষ করা দরকার।

অপরদিকে ৫৭ শতাংশ রিপাবলিকান সমর্থক দীর্ঘ সময় ধরে যুদ্ধে সম্পৃক্ত থাকার পক্ষে মত দিয়েছেন।

১ হাজার ২১ জনের ওপর পরিচালিত ওই জরিপে ৬০ শতাংশ উত্তরদাতা ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিরোধিতা করেছেন। আর ৩৫ শতাংশ তা সমর্থন করেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ হাজার মানুষকে বিদেশে পাচার, ভুয়া প্রতিষ্ঠানের হোতা আরজু গ্রেপ্তার

১

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৩৯

২

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

৩

অক্টোবরে এয়ারবাসের সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি: বিমানমন্ত্রী

৪

ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ ; লাখ টাকা জরিমানা

৫

বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার, চুক্তি অক্টোবরে

৬

আস্থার ভাঙা দেয়াল: ঘরে ও বাইরে সন্তান সুরক্ষার উপায়

৭

৫৫ লাখ মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি চলছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

৮

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দীনেশ ত্রিবেদী

৯

শুল্ক নিয়ে বাংলাদেশকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্

১০

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১১

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে বৃহস্পতিবার

১২