তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত।

দেশের ৩ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে বাগেরহাটের মোংলাতেই মারা গেছেন ৩ জন। বুধবার (২০ মে) সকালে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, সকালে খুলনা-মোংলা মহাসড়কের ভট্ট বালিঘাটা এলাকায় একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হন। একটি মোটরসাইকেলে করে তারা খুলনার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আব্দুল কাদের মারা যান। গুরুতর আহত অবস্থায় অপর দুইজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তাদের মৃত্যু হয়।

অন্যদিকে, ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া এলাকায় একটি ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনা কর্মকর্তা তানজিম হত্যা : ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জনের মৃত্যু

হামের প্রাদুর্ভাব কমেছে: স্বাস্থ্যমন্ত্রী

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু

ছেলেদের সঠিকভাবে গড়ে তোলা হলেই মেয়েরা নিরাপদ থাকবে: শেফালি শাহ

তরুণদের ‘তেলাপোকা’ বলে মন্তব্য ভারতের প্রধান বিচারপতির, ক্ষোভে যুবক বানালো 'ককরোচ জনতা পার্টি

সোনারগাঁওয়ে চাঁদা না দেওয়ায় অটোচালককে পিটিয়ে হত্যা

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম নির্ধারণ করল ইরান

রামিসা হত্যাকাণ্ড : স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্বপ্না

১০

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

১১

আনসার-ভিডিপি ভবিষ্যতে ‘প্রযুক্তিনির্ভর মানবিক সামাজিক বাহিনী’ হিসেবে আত্মপ্রকাশ করবে

১২