লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬

সংগৃহীত ছবি

লেবাননের মাউন্ট লেবানন অঞ্চলের আরামউন এবং সাদিয়াত এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে লেবাননের আল মায়াদিন টেলিভিশন।

প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলায় আরও আটজন আহত হয়েছেন।

অন্যদিকে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, পূর্ব লেবাননের বালবেক শহরের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন।

এনএনএ জানিয়েছে, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া পরিবারগুলোকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এর আগে লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছিল, ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে এবং ৩৩৫ জন আহত হয়েছেন।

অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত লেবাননে ছড়িয়ে পড়ার কারণে অন্তত ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাদের অনেককে সড়কের পাশে গাড়িতে রাত কাটাতে হয়েছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

অভিনেত্রী বাঁধনের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা, এনসিপির ধিক্কার

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

ভেনিসে বাঁধনকে হেনস্তা, হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী

ইতালিতে ‘বঙ্গবন্ধুর সৈনিক’ দাবি করে বাঁধনকে হেনস্তা, ‘জয় বাংলা’ বলতে চাপ

১০

আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ

১১

ফরিদপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ১৫

১২