ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ১৪৭

ছবি : সংগৃহীত।

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৮৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত একদিনে নতুন করে আরও ১ হাজার ১৪৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। 

সোমবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা বিভাগেই ৩ জন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও রাজশাহী বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (২৮৪ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২৬৬ জন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৫ জন, বরিশাল বিভাগে ১৩২, চট্টগ্রাম বিভাগে ৯৮, রাজশাহী বিভাগে ৭০, ময়মনসিংহ বিভাগে ৬৫, খুলনা বিভাগে ৫৯, রংপুর বিভাগে ১৯ জন, সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজেশ ঘোষই আসিফের ক্যারিয়ারের ‘তুরুপের তাস’

গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল, আটক ৬

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

‘ইসলামিক ন্যাটো’ জোটে বাংলাদেশের অবস্থান কী হবে?

স্টার্কের তাণ্ডবে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

মির্জা ফখরুলের নেতৃত্বে নতুন অধ্যায়ের প্রত্যাশা, অভিনন্দন ইরানের

রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার ভারতের

বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ

১০

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

১১

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ

১২