লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হুতিদের হামলায় নিহত ৪, নিখোঁজ ১৫

ছবি সংগৃহীত।

লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় একটি কার্গো জাহাজ ডুবে গেছে। ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী জানিয়েছে, ‘এটারনিটি সি’ নামে ওই জাহাজ থেকে ছয়জনকে উদ্ধার করা গেলেও কমপক্ষে চার নাবিক নিহত হয়েছেন এবং এখনো ১৫ জন নিখোঁজ রয়েছেন।

লাইবেরিয়ান পতাকাবাহী ও গ্রিক মালিকানাধীন জাহাজটি গত সোমবার হুথিদের চালানো একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। বুধবার জাহাজটি সম্পূর্ণরূপে ডুবে যায়। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রিসের মালিকানাধীন ‘এটারনিটি সি’ নামের পণ্যবাহী জাহাজটিতে একটি নৌযান ব্যবহার করে এবং ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা করেছেন যোদ্ধারা। গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়েছে।

যোদ্ধাদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ‘এটারনিটি সি’ নামের পণ্যবাহী জাহাজটি ইসরায়েলের দিকে যাচ্ছিল। পরে সোমবার হামলা চালানো হয়। হামলার পর হুতি যোদ্ধারাই জাহাজটি থেকে বেশ কয়েকজন ক্রুকে উদ্ধার করে চিকিৎসাসেবা দিয়েছেন। তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।

সমুদ্রে পণ্যবাহী জাহাজের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ইউরোপীয় ইউনিয়নের অপারেশন অ্যাসপাইডসের পক্ষ থেকে বলা হয়েছে, হামলার শিকার জাহাজটিতে ২২ জন ক্রু ছিলেন। নিরাপত্তা দলে ছিলেন আরও তিনজন। যে ছয়জনকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে পাঁচজন ফিলিপাইনের এবং একজন ভারতীয় নাগরিক।

ব্রিটিশ সামরিক বাহিনী পরিচালিত যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও) গত মঙ্গলবার জানায়, হামলায় জাহাজটির ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ হয়েছে। পরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত জাহাজটি ইয়েমেনের বন্দরনগরী হোদেইদাহের কাছে ডুবে গেছে। ওই এলাকাটি হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২