ফেনীতে বাস উল্টে ৩ জন নিহত

ছবি: সংগৃহীত ।

ফেনীর সিলোনিয়া বাজারে ফেনী-নোয়াখালী সড়কে সুগন্ধা পরিবহনের একটি বাস উল্টে তিনজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও আটজন আহত হয়েছেন।

নিহত তিনজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে একজনের নাম শ্রাবণ, অন্যজনের নাম শামীম আরা বেগম। তাদের বাড়ি জেলার দাগনভূঞা উপজেলায়।

স্থানীয়রা বলেন, সুগন্ধা পরিবারের বাসটি ফেনী থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। এ সময় রাস্তার পাশে থাকা একটি খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় বাসিন্দারা বাসটি ও আহতদের উদ্ধার করে। পরে আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।  

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার মাহমুদ তিনজন নিহতের খবর নিশ্চিত করেছেন।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ বলেন, ‘চালক বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এমন ঘটনা ঘটতে পারে। তবে কী কারণে এমন দুর্ঘটনা হতে পারে তা এখনো নিশ্চিত করে কেউ জানাতে পারেনি।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

বিপুল রিল সুতা ও জাল জব্দ, সংযোগ বিচ্ছিন্ন

ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের দোকানে আগুন

‎মহাখালী রেলগেটে ৭ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

বেনজীরের জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

১০

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

১১

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আশির দশকের আবহে ছবি তৈরি করবেন যেভাবে

১২