উল্লাপাড়ায় বেপরোয়া গতির সিএনজি ট্যাংকলরীর সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্যাংকলরী ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এঘটনায় চারজন আহৃত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মহাসড়কে অবৈধ যানবাহন এবং বেপরোয়া গতির ট্যাংকলরীর সাথে এর আগেও এ মহাসড়কে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বিকেলে সাড়ে তিনটার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, সিরাজগঞ্জের সলঙ্গা থানার আলোক দিয়ার গ্রামের আব্দুল আজিজের ছেলে সিএনজি চালক শরিফুল ইসলাম (৩৫) ও উল্লাপাড়া উপজেলার ডুবডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আব্দুল মমিন।

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, বিকেলে সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকা থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে উল্লাপাড়ায় যাচ্ছিলো। সিএনজিটি ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া ব্রীজ এলাকায় পৌছলে একটি ট্যাংকলরীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক সহ দুই জন নিহত এবং চারজন আহৃত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতের উদ্ধার করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

১০

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১১

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১২