হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেটকারে মিললো ২ মরদেহ

ছবি সংগৃহীত।

রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের বেইজমেন্ট ২ এর পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১১ আগস্ট) দুপুরে মরদেহ দু’টি উদ্ধা করা হয়। ঘটনাস্থলে পুলিশ, সিআইডি ও র‌্যাব সদস্যরা উপস্থিত রয়েছেন।

 জানা যায়, একটি মরদেহ ড্রাইভারের পাশের সিটে পড়েছিল, আরেকটি গাড়িরে পেছনের সিটে পড়েছিল। মরদেহ দুটির মুখ ও মাথা থেতলানো, শরীরের বাকি অংশ অক্ষত।  দু’জনই পুরুষ। ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে দুইজনকে গুরুতর জখম করে হত্যা করা হয়েছে। 

প্রাইভেটকারটির সিরিয়াল নম্বর ঢাকা মেট্রো ৩৬৩৭৪৫। মেডিকেলের সিকিউরিটি ইনচার্জ মিজান জানান, ভোর ৭টার দিকে গাড়িটি পার্কিংয়ে প্রবেশ করে। ১১টার দিকে বেইজমেন্টে গেলে মরদেহ দুটো তিনি দেখতে পান তিনি। গাড়ি এবং মরদেহ দু’টি তাদের পরিচিত নয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মরদেহ দু’টি গাড়ি থেকে উদ্ধার করে ফ্লোরে রেখেছেন। এখনও তাদের নাম পরিচয় জানা যায়নি। আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

১০

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

১১

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

১২