সাংবাদিক পরিচয়ে তেহরানে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার ২

ছবি : সংগৃহীত।

ইরানের রাজধানী তেহরানের পশ্চিম ও উত্তরাঞ্চলে সাংবাদিক পরিচয়ে কাজ করা দুই জন 'অনুপ্রবেশকারীকে' গ্রেফতার করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিমের বরাতে বলা হয়, গ্রেফতারকৃতরা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সামরিক এবং গোয়েন্দা স্থাপনার গোপন তথ্য সংগ্রহ ও পাঠানোর চেষ্টা করছিল।

পুলিশের দাবি অনুযায়ী, এসব তথ্য বিদেশে 'শত্রুদের নেটওয়ার্কে' পাঠানো হচ্ছিল। এ যোগাযোগের জন্য তারা স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করেছিল এবং স্টারলিংক যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে বলেও জানানো হয়। অভিযান চলাকালে একটি স্টারলিংক রিসিভার জব্দ করা হয়েছে।

তাসনিম আরও জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত অন্য সদস্য ও সহযোগী নেটওয়ার্ক শনাক্তে প্রযুক্তিগত ও গোয়েন্দা তদন্ত চলছে। পুরো বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে তেহরান পুলিশ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান ঘিরে ৩ বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

১

রাজনৈতিক প্রভাব ছাড়াই আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ হচ্ছে: অর্থমন্ত্রী

২

সকালের মধ্যেই যেসব জেলায় ঝড়ের শঙ্কা

৩

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ, দায় অস্বীকার হুথিদের

৪

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতা ও সমন্বয়ের পরিবেশ সৃষ্টি করতে হবে

৫

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

৬

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যেকোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

৭

স্পিকারের সঙ্গে মিষ্টির সাক্ষাৎ, পদত্যাগের প্রশ্নে বললেন ‘বিএনপির ডিসিশন যেটা হবে, সেটা হবে’

৮

৪৯তম বিসিএস • বাদপড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না

৯

অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক-মামলা

১০

ফেনীতে ১৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১১

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, মহাসড়কে আটকা শতাধিক যানবাহন

১২