পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে ১৩৩ আফগান সেনা নিহতের দাবি

ছবি : সংগৃহীত।

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা নাটকীয়ভাবে বেড়েছে। নিরাপত্তা সূত্রের দাবি, পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান আফগানিস্তানের নানগারহার প্রদেশে হামলা চালিয়ে একটি বড় গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে। 

শুক্রবার ভোরে জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা জানান, সীমান্তে ‘উসকানিমূলক’ হামলার জবাবে পাল্টা অভিযানে আফগান তালেবান সরকারের ১৩৩ জন সদস্য নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন।

নিরাপত্তা সূত্র জানায়, তালেবান বাহিনীর সীমান্ত লঙ্ঘনের পর পাকিস্তানি বাহিনী ‘অপারেশন গজব-লিল-হক’ শুরু করে।

প্রধানমন্ত্রীর বৈদেশিক গণমাধ্যমবিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি জানান, আফগান দিক থেকে ‘উসকানিমূলক হামলার’ জবাবে পাকিস্তানি বাহিনী একাধিক পাল্টা আঘাত হেনেছে।

তার দাবি অনুযায়ী, ৭২ জন আফগান তালেবান যোদ্ধা নিহত, ১২০ জনের বেশি আহত, ১৬টি তালেবান পোস্ট ধ্বংস, ৭টি দখল, একটি বড় গোলাবারুদ ডিপো, একটি ব্যাটালিয়ন সদরদপ্তর ও একটি সেক্টর হেডকোয়ার্টার, ৩৬টির বেশি ট্যাংক, কামান ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, পাকিস্তানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব ‘তাৎক্ষণিক ও কার্যকর’ভাবে দেওয়া হবে এবং প্রয়োজনে আরো পাল্টা হামলা চালানো হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জাইদি দাবি করেন, পাকিস্তানের কোনো পোস্ট দখল বা ক্ষতিগ্রস্ত হয়নি। কোনো পাকিস্তানি সেনা নিহত বা আটকও হননি।

তিনি আরো বলেন, পাকিস্তানের ক্ষয়ক্ষতির বিষয়ে যেসব দাবি ছড়ানো হচ্ছে, তা ‘ভারতের প্রক্সি’দের অপপ্রচার। সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে একাধিকবার গোলাগুলি ও বিমান হামলার ঘটনা ঘটেছে।

ইসলামাবাদ অভিযোগ করে আসছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে জঙ্গিগোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা চালাচ্ছে। অন্যদিকে তালেবান সরকার এসব অভিযোগ অস্বীকার করে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২