নতুন সরকারের শপথ অনুষ্ঠানে চীন-ভারত-পাকিস্তানসহ ১৩ দেশকে আমন্ত্রণ

ছবি : সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে শপথ নিতে যাচ্ছে নবনির্বাচিত সরকার। শপথ অনুষ্ঠানকে ঘিরে চীনের প্রধানমন্ত্রী ছাড়াও ভারত-পাকিস্তানসহ ১৩ দেশকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

প্রধান উপদেষ্টার স্বাক্ষরে এই আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতে সরকার এই ১৩ দেশের প্রধানকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

কূটনৈতিক সূত্রে আরও জানিয়েছে, এ পর্যন্ত আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।

উল্লেখ্য, আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশের নতুন এক অধ্যায়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১

ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

২

অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে নির্যাতনের অভিযোগ

৩

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

৪

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের বন্ধন দীর্ঘস্থায়ী, সাময়িক ঝড় তা মুছে দিতে পারবে না’

৫

আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা

৬

দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

৭

একযোগে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

৮

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

৯

জাবি ছাত্রদল নেত্রীর পদত্যাগ

১০

দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু

১১

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

১২