মালয়েশিয়ায় ভারতীয় ও বাংলাদেশি ১০ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার সামুদ্রিক আইন প্রয়োগকারী সংস্থা (এপিএমএম) কেলান্তান শাখা কোটা ভারুর কামপুং কেদাই বুলোহ নদীর তীরে অভিযান চালিয়ে ভারত ও বাংলাদেশের ১০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে।

মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৬ মে) রাতে পরিচালিত এ অভিযানের তথ্য নিশ্চিত করেন কেলান্তান এপিএমএম পরিচালক ক্যাপ্টেন কামাল মোহামাদ।

তিনি জানান, গোপন রুট ব্যবহার করে মানবপাচার কার্যক্রম পরিচালনার বিষয়ে গোয়েন্দা তথ্য ও নজরদারির ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

কামাল মোহামাদ বলেন, ‘অপস নাগা, অপস দামাই, অপস পেলান্তান মেরাহ এবং অপস তিরিস’ নামে পরিচালিত যৌথ অভিযানের সময় সুঙ্গাই কেলান্তান জলসীমায় সন্দেহজনক গতিতে চলাচলকারী একটি নৌকা শনাক্ত করা হয়।

তিনি আরও জানান, রাত ১টা ১৫ মিনিটের দিকে নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তা অনুসরণ করে এবং পরে নদীর তীরে অভিযান চালিয়ে বিদেশি নাগরিকদের আটক করতে সক্ষম হয়।

তবে, তাদের মধ্যে কতজন বাংলাদেশি সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসন আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার

সেপ্টেম্বরে চাঙা রেমিট্যান্স, ১৯ দিনে এল ২৩ হাজার কোটি টাকা

রংপুরে শিক্ষক পরিবার হত্যা: ডিএনএ পরীক্ষার জন্য ২ আসামিকে ঢাকায় পাঠানো হচ্ছে

সিগারেট-ওষুধ-মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

সোমবার নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সঙ্গী ৩৫ জন

ডিসেম্বরে খুলছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীতে পরিস্থান পরিবহনের বাসে আগুন

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা

মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১০

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজের অভিযোগ, ওসি প্রত্যাহার

১১

অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৪ জনের দায় স্বীকার, দ্রুত তদন্ত শেষে বিচার শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

১২