ভাসানচরে হচ্ছে পাঁচ তারকা হোটেল

 নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে তৈরি হচ্ছে পাঁচ তারকা মানের হোটেল। জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের ভাসানচরমুখী হওয়ায় তাদের জন্য উত্তরপ্রান্তে তৈরি করা হচ্ছে এই হোটেল।

সরেজমিনে দেখা যায়, ভাসানচরে স্টিল স্ট্রাকচারে তোলা হোটেল ও আবাসিক ভবনের পাশেই চলছে আন্তর্জাতিক মানের সুইমিংপুল, জিমনেশিয়াম এবং টেনিস কোর্ট তৈরির কাজ। পাঁচ তারকা একটি হোটেলের পাশাপাশি একই মানের আরও দুটি বহুতল ভবন নির্মাণের কাজ এগিয়ে চলছে। অবসর সময়ে নৌকায় ঘুরে বেড়ানোর জন্য তৈরি হচ্ছে কৃত্রিম লেক।

জানা যায়, হোটেলে থাকবে আন্তর্জাতিক মানের সুইমিং পুল, জিম এবং টেনিস কোর্ট। ইতোমধ্যে রেস্টুরেন্ট, সেলুন ও লন্ড্রিসহ নানা সুযোগ-সুবিধা নিয়ে শপিংমলের কার্যক্রম শুরু হয়েছে।

প্রকৃতপক্ষে ভাসানচর পর্যবেক্ষণে আসা জাতিসংঘের বিদেশি কর্মকর্তাদের লক্ষ্য করেই গড়ে তোলা হচ্ছে শপিংমল। এসবে সাজানো রয়েছে নিত্য ব্যবহার্য নানা জিনিসপত্র। আবার পাশেই রয়েছে উন্নতমানের সেলুন, লন্ড্রি ও রেস্টুরেন্ট। রাজধানী ঢাকার কিংবা বিভাগীয় শহরের শপিংমলগুলোর মতোই ভাসানচরে তৈরি করা হয়েছে আইল্যান্ড মল নামের বিপণিবিতান।

ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক কমান্ডার আনোয়ারুল কবির বলেন, বসবাসের জন্য সকল সুযোগ-সুবিধার সঙ্গে এসব ভবনের বাসিন্দাদের জন্য থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) অতিরিক্ত কমিশনার মোয়াজ্জেম হোসাইন বলেন, এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। হোটেলের পাশেই থাকবে জাতিসংঘ এবং শারণার্থীবিষয়ক কমিশনের জন্য আরও দুটি বহুতল ভবন। কয়েক মাস আগে থেকে তিনটি ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, ভাসানচরের মাটিতে স্টিল স্ট্রাকচারে তোলা হোটেল ও আবাসিক ভবনের পাশেই চলছে আন্তর্জাতিক মানের সুইমিংপুল, জিম এবং টেনিস কোর্ট নির্মাণের কাজ। অবসর সময়ে নৌকায় ঘুরে বেড়ানোর জন্য প্রস্তুত করা হচ্ছে কৃত্রিম লেক। সব মিলিয়ে একটি আধুনিক পাঁচ তারকা হোটেল গড়ে তোলা হচ্ছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২