১৪ বছর পর ভারতে আসছেন মেসি

ছবি: সংগৃহীত ।

২০১১ সালে ভারতে গিয়েছিলেন আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসি। সেই সময়ে জাতীয় দলের হয়ে কোনা ট্রফি জিততে পারেননি এই ফরোয়ার্ড। বর্তমানে ক্যারিয়ার পড়তির দিকে হলেও বর্তমানে নামের পাশে বিশ্বকাপ ও কোপা আমেরিকা শিরোপা জুড়ে আছে মেসির সঙ্গে। সেই পরিণত মেসি আবারও যাচ্ছেন ভারতে।

আগে থেকেই গুঞ্জন ছিল আগামী ডিসেম্বরে ভারতে যেতে পারেন মেসি। এবার আর্জেন্টাইন জাদুকর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতে পা দেবেন, আগাম সেই উচ্ছ্বাসও জানিয়ে দিলেন ইন্টার মায়ামি ফরোয়ার্ড। কোন কোন শহরে তিনি যাবেন সেটিও প্রায় চূড়ান্ত। 

সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল বৃহস্পতিবার মেসি লিখেছেন, ‘এই ডিসেম্বরে ভারতের মতো সুন্দর একটি দেশে যাওয়ার জন্য আমি রোমাঞ্চিত। কলকাতা, মুম্বাই, নয়া দিল্লি ও সম্ভবত আরও একটি শহরের আইকনিক স্টেডিয়ামগুলোতে কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, প্যাডেল কাপে অংশগ্রহণ এবং দাতব্য উদ্যোগ উন্মোচন করাটা হবে আনন্দের।’

৩৮ বছর বয়সী অভিজ্ঞ এই ফুটবলার আরও বলেন, ‘এই ইভেন্টগুলোর টিকেট শুধুমাত্র জেলা অ্যাপে পাওয়া যাবে। ভারতের সবচেয়ে বড় তারকাদের ও শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে দেখা করতে পারাটাও হবে সম্মানের।’ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন মেসি।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান

এবার একুশ মুক্ত : মির্জা ফখরুল

শহিদ মিনারে জামায়াতের শ্রদ্ধা জানানো প্রসঙ্গে যা বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী

স্পিকারের নাম প্রায় চূড়ান্ত, ২৬ তারিখের মধ্যেই ঘোষণা

কাতার ও বাহরাইন থেকে কয়েকশ সেনা সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র

কেন্দ্রীয় শহিদ মিনারে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা

বিএনপির উদ্দেশে যে বার্তা দিলেন রুমিন ফারহানা

ভাষা শহিদদের স্মরণে শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

১০

রমজানে সিএনজি স্টেশন বন্ধ থাকার সময় বাড়ল

১১

জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ট্রেন চলাচলে বিঘ্ন; মেরামতের পর ট্রেন চলাচল শুরু

১২