রাজস্হলীতে আওয়ামী বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে অব্যাহতি

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাংগালহালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ঞোমং মারমা কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

সোমবার রাতে এ তথ্য জানায় উপজেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের নেতাদের মতামতের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঞোমং মারমা কে দল থেকে অব্যাহত দেওয়া হয়েছে বলে জানায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি উবাচ মারমা। এ বিষয়ে বিদ্রোহী প্রার্থী ঞোমং মারমা জানান, আমি দলের বাঙ্গাল হালিয়া  ইউনিয়ন আওয়ামীলীগের  সভাপতি। দীর্ঘদিন ধরে দলের যাবতিয় কাজ সুনামের সাথে করে আসছি।

আসন্ন ইউপি নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। কি কারণে আমাকে দল মনোনয়ন দেয়নি। আমি স্বতন্ত্র হিসেবে প্রার্থী হওয়াতে দল আমাকে অব্যাহতি দিতে পারে তবে এখনো আমি বহিস্কার আদেশ হাতে পায়নি। এমনে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি। এ বিষয়  উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে আলাপ কালে তিনি জানান, দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্রের বাইরে গিয়ে অবস্থান নেওয়ায় তাকে দলের পদ থেকে স্থায়ী ভাবে বহিস্কার করার জন্য জেলা আওয়ামীলীগ বরাবরে সুপারিশ করা হয়েছে বলে মন্তব্য করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি উবাচ মারমা।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২