গাজায় আবারও মসজিদে বিমান হামলা করেছে ইসরায়েল, নিহত ১৮

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার একটি কেন্দীয় মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো মসজিদে বোমাবর্ষণ করেছে, যেটি দেইর এল-বালার আল-আকসা শহীদ হাসপাতালের কাছে। এ কেন্দ্রীয় মসজিদে বাস্তুচ্যুত লোকেরা আশ্রয় নিয়েছিলেন।

এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৮২৭ জনে। আর আহত হয়েছেন ৯৬ হাজার ৯১০ জন।

এর আগেও বহুবার মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে গত ২৩ মে উত্তর গাজার ফাতিমা আল-জাহরা মসজিদে হামলা চালায় দেশটি। এতে ১০ শিশুসহ অন্তত ১৬ জন নিহত হন। সে সময় ইসরাইলি হামলা থেকে বাঁচতে শিশুদের নিয়ে অনেক নারী ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার প্রতিক্রিয়ায় গাজায় হামলা শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডটিতে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে কয়েক লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি খান ইউনিসে চলে যায়।

১১ মাসেরও বেশি সময় ধরে চালানো হামলার পর বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছেন। তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে লেবাননের উত্তরাঞ্চলের বেদ্দাবি শিবির লক্ষ্য করে চালানো ইসরাইলের ড্রোন হামলায় স্ত্রী, দুই মেয়েসহ হামাসের এক সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। 

অব্যাহত এ হামলার মধ্যেই ইরান, লেবানন ও গাজা লক্ষ্য করে সেনাবাহিনী বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলের মিডিয়া। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

‘ইসলামিক ন্যাটো’ জোটে বাংলাদেশের অবস্থান কী হবে?

স্টার্কের তাণ্ডবে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

মির্জা ফখরুলের নেতৃত্বে নতুন অধ্যায়ের প্রত্যাশা, অভিনন্দন ইরানের

রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার ভারতের

বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ

১০

মির্জা ফখরুলকে আসিফ আলি জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

১১

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু

১২