ইউক্রেনে ভয়াবহ বিমান হামলা রাশিয়ার

ছবি: সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের পর দ্বিতীয় বৃহত্তম বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। বৃহস্পতিবার ভোররাতে চালানো এই হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজন শিশু রয়েছে। হামলায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্রিটিশ কাউন্সিলের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

সিএনএন সূত্রে খবর, এ হামলার প্রেক্ষিতে ইইউ ও যুক্তরাজ্য তাদের রাজধানীতে রাশিয়ার শীর্ষ কূটনীতিকদের তলব করেছে।

কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান তিমুর ত্কাচেঙ্কো জানান, নিহতদের মধ্যে ২, ১৪ ও ১৭ বছর বয়সী শিশুরাও রয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, এক রাতেই ক্রেমলিন দেশটিতে ৬২৯টি আকাশ হামলার অস্ত্র ব্যবহার করেছে, এর মধ্যে ছিল ৫৯৮টি ড্রোন এবং ৩১টি ক্ষেপণাস্ত্র।

বিমান বাহিনীর যোগাযোগ প্রধান ইউরি ইহনাত সিএনএনকে বলেন, এই হামলাগুলি দেশটির উপর বৃহৎ সম্মিলিত আক্রমণগুলির মধ্যে একটি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে

লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

আজকের নামাজের সময়সূচি

হরমুজ প্রণালি দিয়ে আপাতত দিনে ১৫ জাহাজ যেতে পারবে: ইরান

হরমুজ প্রণালিতে ‘এখনই চাঁদা আদায় বন্ধ করতে হবে’ : ট্রাম্প

১০

এলএনজি-এলপিজি নিয়ে আসছে আরো ৫ জাহাজ

১১

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

১২