লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়া সদরে বিদ্যুৎস্পৃষ্টে মো. আলমগীর (৩৫) নামের এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটে। সে লোহাগাড়া সদর ডলুকুল বায়তুন নুর পাড়া এলাকার মৃত মো. ইসলাম ড্রাইভারের ছেলে।

 

সোমবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা সদর দরবেশ হাট রোডস্থ নিউ মার্কেটের দ্বিতীয় তলার ছাদ থেকে (জনতা ব্যাংক) লাশ উদ্ধার করেন সাতকানিয়া ফায়ার সার্ভিসের টিম।

 

ঘটনার খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

তিনি বলেন, রোববার রাতে কোন এক সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত হওয়ার ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করি। থানা পুলিশের একটি টিম লাশের সুরতহালে শেষ করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণে ব্যবস্থা করছে।

 

সাতকানিয়া ফায়র সার্ভিসের লিডার মো. রহমত মিয়া বলেন, থানা পুলিশ সকাল ১০টায় খবর দিলে সঙ্গীয় দমকল বাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থল থেকে ৩৩ হাজার ভোল্টের তারের নিচ থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্থান্তর করা হয়।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১

শাহজালালে বিমান দুর্ঘটনার মহড়া অনুষ্ঠিত

২

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

৩

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

৪

ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১

৫

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

৬

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

৭

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

৮

চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে লড়ছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া

৯

হানিফসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

১০

হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

১১

আবারো বাড়ল ইলিশের দাম, আড়তে কেজি কত?

১২