হাফ পাসের দাবিতে রাজধানীতে ১০ বাস ভাঙচুর

হাফ পাসের (ভাড়া) দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ৫টি বাস ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। শনিবার (২০ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে ১০টি বাস ভাঙচুর করেছে বলে জানিয়েছে ধানমন্ডি থানা পুলিশ।

ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে সিটি কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যায়। দুপুর ১টা পর্যন্ত ঢাকা কলেজের শিক্ষার্থী সড়কে অবস্থান করেন। এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া জানান, গণপরিবহনে বিশেষ করে বাসে হাফ ভাড়ার দাবিতে কয়েকদিন ধরেই ধানমন্ডি সাইন্সল্যাব এলাকার শিক্ষার্থীরা বিক্ষোভ করে রাস্তা অবরোধ করছেন। আজকেও দুপুর সোয়া ১২টার দিকে সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রাখেন। এ সময় শিক্ষার্থীরা কয়েকটি বাসের গ্লাস ভাঙচুর করেন। তিনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে থানা পুলিশ ঘটনাস্থলে আসে। দুই কলেজের শিক্ষকদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের ফেরানো হয়।

ওসি আরও বলেন, সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে ফিরে গেছেন। তবে, ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী এখনও সড়কে অবস্থান করছেন। তাদেরকেও বুঝিয়ে ক্যাম্পাসে ফেরানোর চেষ্টা করা হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

১

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

২

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৩

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৪

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৫

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৬

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৭

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৮

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৯

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১০

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

১১

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১২