দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার, ঘুড়ছে ট্রেনের চাকা

রেলওয়ে রানিং স্টাফদের দাবি পূরণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহারের পর অবশেষে ঘুরল ট্রেনের চাকা। দীর্ঘ ৩০ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার সকাল থেকে শুরু হয় ট্রেন চলাচল।

রেল সূত্র জানায়, ভোর থেকে সকাল পর্যন্ত বলাকা (ঢাকা থেকে মোহনগঞ্জ), রাজশাহীগামী ধূমকেতু, চট্টগ্রামগামী সোনার বাংলাসহ কয়েকটি আন্তঃনগর ট্রেন এবং জয়দেবপুর কমিউটার ট্রেন কমলাপুর থেকে ছেড়ে গেছে।

এর আগে বিভিন্ন দাবিতে সোমবার দিবাগত রাত ১২টা থেকে ট্রেন চলাচল বন্ধ রাখেন রানিং স্টাফরা। মঙ্গলবার কয়েক দফায় তাদের সঙ্গে বৈঠক শেষে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সমস্যা সমাধানের আশ্বাস দিলে মধ্যরাতে কর্মবিরতি থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক ইউনিয়ন। পরে বুধবার সকাল ৬টা ১০ মিনিটে রাজশাহী থেকে খুলনার উদ্দেশ্যে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়। এর মাধ্যমে ৩০ ঘণ্টা পর সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অবসান ঘটেছে যাত্রীদের সীমাহীন দুর্ভোগের।

বৈঠক শেষে রাত আড়াইটার দিকে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, বুধবারের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের বিষয়টি সমাধান করার আশ্বাস দিয়েছেন রেলপথ উপদেষ্টা। তাই আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিলাম।

 

ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় খুশি যাত্রীরা। বনলতা এক্সপ্রেসের ঢাকাগামী যাত্রী এমদাদুল হক বলেন, আমি ভাবছিলাম ট্রেন চলবে না, তাই বাসের টিকিট কাটার চিন্তা করছিলাম। কিন্তু এখন দেখি ট্রেন চলছে। নিরাপদে যেতে পারব, এতে খুশি লাগছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২