বাড্ডায় যুবককে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত।

রাজধানীর মধ্য বাড্ডায় একটি বাসার ভেতরে গুলি করে মামুন শিকদার (৩৯) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডটি মাদক ব্যবসায়ীদের দ্বন্দ্বের সঙ্গে জড়িত।

মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে মধ্য বাড্ডার কমিশনার গলির খ-১৯৮ নম্বর দুই তলা টিনশেড বাড়ির নিচতলা থেকে মামুনের লাশ উদ্ধার করে পুলিশ। পরে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

এসআই হাসানুর রহমানবলেন, তদন্তে জানা গেছে, এই বাসা নিহতের নিজস্ব বাড়ি নয়। ঘটনার আশপাশের স্থানীয়রা জানিয়েছেন, এটি মাদক কারবারীদের দ্বন্দ্বের সঙ্গে সম্পর্কিত হত্যাকাণ্ড হতে পারে। তবে বিস্তারিত তদন্ত শেষে সঠিক কারণ বলা যাবে।

তিনি আরো জানান, নিহতের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। মামুন শিকদারের পিতা আব্দুল মালেক শিকদার, বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার আগলী গ্রামে। তবে এখনও তার পরিবারকে খুঁজে পাওয়া যায়নি। এই হত্যাকাণ্ডে একটি মামলা প্রক্রিয়াধীন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, বন্ধ থাকবে যেসব সড়ক

প্রয়োজনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক নুর

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা সাড়ে ৭টায়

গ্যাসের সরবরাহ বাড়েনি শিল্পের সংকটও কাটেনি

ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের হুমকি যুক্তরাষ্ট্রের

সিজার অপারেশনে শিশুর মাথা, ঠোঁট ও শরীর কেটে ফেলার অভিযোগ, নবজাতকের মৃত্যু

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ

সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

ট্রাম্পের ‘ইকোনমিক ডি-ডে’ অভিযান যুক্তরাষ্ট্রের পরাজয়কে আরও বড় করবে

১১

অভিনেত্রী তমার নতুন ইনিংস, এবার ব্যাংকার!

১২