সিরাজগঞ্জে নবজাতক চুরি মামলায় নারীর কারাদণ্ড

সিরাজগঞ্জে নবজাতক চুরির ঘটনায় দায়ের করা মানবপাচার মামলায় মোছা. আলপনা খাতুন নামে এক নারীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ বিচারক বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন। মামলার অপর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আলপনা খাতুন সলঙ্গা থানার আলোকদিয়া গ্রামের মৃত সোলায়মান হোসেনের মেয়ে।

মামলার নথিপত্র  অনুযায়ী,গত ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে তাড়াশ উপজেলার নওগাঁ গ্রামের মাজেম আলীর স্ত্রী সবিতা খাতুন সলঙ্গা থানার হাটিকুমরুলের সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেন। ওই দিন বিকেলে বোরকা পরা এক অজ্ঞাত নারী নবজাতককে কোলে নিয়ে আদর করার সময় হঠাৎ শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও সলঙ্গা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আলোকদিয়া গ্রামের মৃত সোলায়মানের বাড়ি থেকে নবজাতককে জীবিত উদ্ধার করে। একই স্থান থেকে উদ্ধার করা হয় আরও একটি মৃত নবজাতক, যেটি একই বছরের ২৩ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ সদর হাসপাতাল থেকে চুরি হয়েছিল।

গ্রেপ্তারের পর আলপনা খাতুন শিশু চুরির বিষয়টি স্বীকার করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে ২০২১ সালের মার্চ মাসে মানবপাচার মামলা দায়ের করা হয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত সোমবার এ রায় ঘোষণা করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

১০

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১১

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১২