শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাব: হাসনাত

বাংলাদেশে ফ্যাসিবাদের আর জায়গা হবে না, দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাব বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 

বৃহস্পতিবার সকালে কুমিল্লার দেবিদ্বার পৌর মিলনায়তনে আলিয়া ও কওমী মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বাংলাদেশের যেসব রাজনৈতিক দল রয়েছে, আমরা আপনাদের অবদানকে স্বীকার করছি। আপনারা দীর্ঘ ১৬ বছর নির্যাতন-নিপীড়ন, অত্যাচারের মধ্য দিয়ে সময় পার করেছেন। মামলার ভয়ে এখানে-সেখানে পালিয়ে বেড়িয়েছেন। আপনারা কীভাবে এত সহজে আওয়ামী লীগের অত্যাচার-নির্যাতন-নিপীড়ন ভুলে গেলেন? মনে রাখবেন আওয়ামী লীগকে যারাই পুনর্বাসন করেছে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদেরকেই হত্যা করেছে। সুতরাং আপনারা যারা মনে করছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করলে আওয়ামী লীগ আপনাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে সেটা ভুল ভাবছেন।

তিনি বলেন, এই বাংলাদেশে ফ্যাসিবাদের আর জায়গা হবে না। ভোট বাড়ানোর জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা না করে আওয়ামী লীগ যে এত বছর অত্যাচার-নির্যাতন করেছে তার বিচারের জন্য আওয়াজ তুলুন, আল্লাহর কসম করে বলছি, আপনারা যদি বিচারের জন্য আওয়াজ তোলেন, আমরা প্রয়োজনে আবার রাস্তায় নামব।

তিনি আরও বলেন, আমরা আমাদের দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাব। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে সবার অংশগ্রহণ থাকবে, যেখানে কোনো বিভাজন থাকবে না, যে যাই করুক না কেন আমরা ইতিবাচক কাজে প্রতিযোগিতা করব।

এসময় দেবিদ্বার কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আশরাফুল আলম উবাইদী, দেবিদ্বার উপজেলা জামে মসজিদের খতিব সালেহ আহম্মাদ মুনিরী প্রমুখ উপস্থিত ছিলেন।

(বিনিউজ২৪/১৬জানুয়ারি/এমআই)


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২