জীবিত স্বামীকে মৃত দেখিয়ে হত্যা মামলা, আদালতে স্ত্রীর স্বীকারোক্তি

মিথ্যা মামলার বাদী কুলসুম- ছবি সংগৃহিত

জীবিত স্বামী আল-আমিনকে মৃত দেখিয়ে হত্যা মামলা করা কুলসুম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (২২ নভেম্বর) তাকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর কুলসুম স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। পরে তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক রকিবুল হোসেন। আবেদনের পরিপেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল মামুন তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

স্বীকারোক্তির আবেদনে বলা হয়, মামলার ভিকটিম আল-আমিন মিয়া গত ৫ আগস্ট বিকেল সাড়ে চারটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এজাহারনামীয় আসামিদের গুলিতে আহত হয়ে মৃত্যুবরণ করেছেন- এমন মিথ্যা তথ্য দিয়ে কুলসুম আদালতে অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগটি আশুলিয়া থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলা তদন্তকালে জানা যায়, ভিকটিম আল-আমিন জীবিত আছেন। এ অবস্থায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারে অভিযান চালিয়ে মিথ্যা মামলার বাদী কুলসুম বেগমকে আটক করা হয়।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা বদলি

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগার থেকে মুক্ত

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট

হামের উপসর্গে ৪ আরও শিশুর মৃত্যু

৮ বছর আগে ডিভোর্স হয়েছে অভিনেত্রী মীমের

হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ কমছে, শক্ত অবস্থানে যুক্তরাষ্ট্র

উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদরাসা শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৩০

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

১০

ঘটবে মহাজাগতিক ঘটনা, ৬ মিনিট ২৩ সেকেন্ড অন্ধকারে ডুববে যেসব শহর

১১

বাবাকে হারানোর পর মেসির বর্তমান অবস্থা জানালেন ইন্টার মায়ামি কোচ

১২