উচ্চস্বরে কথা বলায় ঘুমন্ত স্বামীকে এসিডে ঝলসে দিলেন স্ত্রী

ছবি: সংগৃহীত ।

চাঁদপুরে উচ্চস্বরে কথা বলা এবং সন্দেহের বশবর্তী হয়ে প্রতিশোধ নিতে ঘুমন্ত স্বামীকে এসিডে ঝলসে দিয়েছেন স্ত্রী। 

শনিবার (২৫ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া।

স্থানীয়রা জানান, ভুক্তভোগী মোহাম্মদ জলিল দুই বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী নার্গিস বেগমের হাতে তিনি নির্মমতার শিকার হন।   ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামে। নার্গিস বেগমের বাড়ি ফরিদগঞ্জের গোবিন্দপুর ইউনিয়নের হাসা গ্রামে। 

খোঁজ নিয়ে জানা যায়, কিছুদিন ধরেই জলিলের সঙ্গে নার্গিস বেগমের টানাপোড়েন চলছিল। তার অভিযোগ, জলিল গোপনে প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রেখেছেন। এ নিয়ে ঘটনার দিন সন্ধ্যায় নার্গিসের সঙ্গে উচ্চস্বরে কথা বলেন জলিল। তারই জের ধরে শনিবার রাতে জলিল ঘুমিয়ে থাকাকালীন নার্গিস তার শরীর ও মুখে এসিড ঢেলে দেয়।

জলিলের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালের দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডে তিনি চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসক জানিয়েছেন, তার মুখ ও শরীরের বড় অংশ ঝলসে গেছে। 

এদিকে, আহত জলিলের পরিবার এমন নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। ঘটনার পর থেকেই নার্গিস বেগম গা ঢাকা দিয়েছেন। 

বাহার মিয়া বলেন, ‘‘ঘটনা ঘটিয়ে এর পরপরই পালিয়ে গেছে নার্গিস বেগম। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।’’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২