কেন নিয়মিত চোখ পরীক্ষা জরুরি

ছবি: সংগৃহীত।

চোখের কিছু রোগ আছে যেগুলোর তেমন কোনো লক্ষণ প্রাথমিক পর্যায়ে দেখা দেয় না। যেমন গ্লুকোমা। এটি ধীরে ধীরে দৃষ্টি নষ্ট করে, অথচ প্রাথমিক অবস্থায় সাধারণত কোনো ব্যথা বা অসুবিধা প্রকাশ পায় না।

চশমার প্রয়োজনীয়তা বা দৃষ্টিশক্তি পরিবর্তন ছোটবেলা থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত যেকোনো সময় ঘটতে পারে। নিয়মিত পরীক্ষা না করলে ছোটখাটো দৃষ্টি সমস্যা জটিল আকার ধারণ করতে পারে। আবার চশমা ব্যবহারকারীদের দৃষ্টিশক্তি পরিবর্তন হতে পারে। সময়মতো চশমা বা লেন্স ব্যবহারে চোখের ক্লান্তি এবং মাথাব্যথা কমানো সম্ভব।

পড়াশোনার সময় হ্রস্ব দৃষ্টির সমস্যা শিশুর শিক্ষাজীবনে প্রভাব ফেলতে পারে। তাই নিয়মিত শিশুদের চোখের পরীক্ষা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের বিভিন্ন সমস্যা; যেমন ক্যাটার‍্যাক্ট বা ছানি, ম্যাকুলার ডিজেনারেশন এবং গ্লুকোমা দেখা দেয়। নিয়মিত পরীক্ষায় এসব রোগ প্রাথমিক অবস্থায় শনাক্ত হয় এবং উপযুক্ত চিকিৎসা দেওয়া যায়।

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ অন্যান্য দীর্ঘমেয়াদি রোগের প্রভাব পড়ে চোখে। এমন রোগীদের রেটিনা বছরে অন্তত এক বা দুবার পরীক্ষা করা জরুরি। নিয়মিত পরীক্ষা করলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথির মতো সমস্যা দ্রুত শনাক্ত করা সম্ভব। মনে রাখবেন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ অন্ধত্বের অন্যতম কারণ।

শিশুদের জন্য: জন্মের পর প্রথম পরীক্ষা করতে হবে। এরপর ৬ থেকে ১২ মাসে একবার। ৩ থেকে ৫ বছর বয়সে স্কুলগামী শিশুদের পুনঃপরীক্ষা জরুরি। স্কুলজীবনে প্রতিবছর একবার চোখ পরীক্ষা করাতে হবে।

প্রাপ্তবয়স্কদের জন্য: ২০ থেকে ৪০ বছর বয়সীদের জন্য ২ থেকে ৩ বছরে একবার; ৪১ থেকে ৬০ বছর বয়সীদের ১ থেকে ২ বছরে একবার ও ৬০ বছরের বেশি বয়সীদের বছরে একবার।

এ ছাড়া ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে; রেটিনোপ্যাথি দেখা দিলে বা গ্লুকোমা হলে বা কারও চোখে নিয়মিত লালচে ভাব, ঝাপসা বা ক্লান্তি অনুভূত হলে; পরিবারে চোখের জটিল রোগের ইতিহাস থাকলে চিকিৎসকের পরামর্শমতো আরও ঘন ঘন চোখ পরীক্ষা করতে হতে পারে।

অধ্যাপক ডা. ইফতেখার মো. মুনির, গ্লুকোমা বিশেষজ্ঞ, বিভাগীয় প্রধান ও পরিচালক, বাংলাদেশ আই হাসপাতাল লিমিটেড, মালিবাগ মোড়, ঢাকা

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী’

‘আয়নাঘরে’ যারা দেয়াল টেনেছে তাদের বিচারের আওতায় আনছি: চিফ প্রসিকিউটর

মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বোমা সদৃশ বস্তু বোমা নয়: ডিএমপি

বর্তমান সংসদ ‘মজলুমের সংসদ’, জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক-প্রসিকিউশন

এবার মিরপুর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ

বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

মানুষের চাওয়া একটাই, আমি যেন সবসময় সিঙ্গেল থাকি:পরীমণি

আলোচনা ফলপ্রসূ, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা

ইউরোপের ‘অভিশাপ’ বনাম ব্রাজিলের ‘অপেক্ষা’

১০

খাবার খাওয়ার পর হাঁটলেই কি ভালো হবে ডায়াবেটিস?

১১

প্রতারণার মামলায় জামিন পেলেন রিজেন্টের সাহেদ

১২