ক্রিকেটাঙ্গনে কে এই ‘গ্লোবাল ক্রিকেটার’

ছবি: সংগৃহীত।

আন্তুম নাকভি - নামটি ক্রিকেট দুনিয়ায় খুব বেশি পরিচিত নয়। ভারতের বিপক্ষে গত বছর টি-টোয়েন্টি সিরিজে তার অভিষেক হয়ে গেলে এতদিনে হয়তো মোটামুটি একটা পরিচিতি পেয়ে যেতেন। তবে ভিসা জটিলতার কারণে সেসময় হয়নি অভিষেক। আফগানিস্তান সিরিজের জন্য জিম্বাবুয়ের ঘোষিত টেস্ট দলে থাকলেও জায়গা হয়নি একাদশে।

নাকভিকে নিয়ে এত আলোচনার কারণ তার বহুজাতিক পটভূমি। ২৬ বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডারের জন্ম বেলজিয়ামে হলেও বাবা পাকিস্তানি এবং মা ভারতীয় বংশোদ্ভূত। তবে তিনি বেড়ে উঠেছেন অস্ট্রেলিয়ায় আর খেলবেন জিম্বাবুয়ের হয়ে। অর্থাৎ পাঁচ দেশের সঙ্গে তার রয়েছে সম্পর্ক।

নাকভির জন্ম বেলজিয়ামে হলেও বাবা পাকিস্তানি এবং মা ভারতীয় বংশোদ্ভূত। তবে তিনি বেড়ে উঠেছেন অস্ট্রেলিয়ায়, আর খেলবেন জিম্বাবুয়ের হয়ে!

নাকভির দাদা-দাদি অনেক আগেই পাকিস্তান ছেড়ে বেলজিয়ামে পাড়ি জমান। ইউরোপের দেশটিতেই জন্ম তাঁর বাবার। তাঁর মায়ের জন্মও বেলজিয়ামে। তবে মা ভারতীয় বংশোদ্ভূত। নাকভির বয়স যখন ৪ বছর, তখন তাঁর পরিবার বেলজিয়াম ছেড়ে অস্ট্রেলিয়ায় চলে যায়।

অস্ট্রেলিয়ার ডারউইনে জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার সলোমন মায়ারের সঙ্গে পরিচয় হয় নাকভির। মায়ারই নাকভিকে জিম্বাবুয়েতে গিয়ে ক্রিকেট ক্যারিয়ার গড়তে উৎসাহিত করেন। তার কথামতো নাকভি জিম্বাবুয়েতে চলে যান।

২০২৪ সালের শুরুতেই জিম্বাবুয়ের ক্রিকেটাঙ্গনে আলোড়ন সৃষ্টি করেন নাকভি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে জিম্বাবুয়ের কোনো দলের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি ট্রিপল সেঞ্চুরি করেন। এরপরই ধারাবাহিক পারফরম্যান্স করতে থাকেন তিনি যার পুরস্কারস্বরূপ জিম্বাবুয়ে জাতীয় দলের টিকিট পেয়ে যান তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

বিপুল রিল সুতা ও জাল জব্দ, সংযোগ বিচ্ছিন্ন

ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের দোকানে আগুন

‎মহাখালী রেলগেটে ৭ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

বেনজীরের জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আশির দশকের আবহে ছবি তৈরি করবেন যেভাবে

১০

অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

১১

সার সরবরাহ নির্বিঘ্নে ৬৪ জেলায় মনিটরিং সেল গঠন

১২