এমবিএর কোথায় কী সুযোগ, খরচ কেমন, দেখুন ২১ বিশ্ববিদ্যালয়ের খোঁজখবর

ছবি: সংগৃহীত।

 বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)। আইবিএর ‘রেগুলার এমবিএ’প্রোগ্রামটিতে সাধারণত ফুলটাইম বা নিয়মিত শিক্ষার্থী হিসেবে দুই বছর পড়তে হয়। খণ্ডকালীন হিসেবে সাড়ে তিন বছরের মধ্যে শেষ করা যায়। এখানে ২০টি তাত্ত্বিক কোর্স ও ১টি ইন্টার্নশিপ করতে হয়

 নিয়মিত এমবিএর খরচ প্রায় ১ লাখ ২০ হাজার টাকা, পার্টটাইমে খরচ পড়ে প্রায় দেড় লাখ টাকা। এ ছাড়া পেশাদারদের জন্য এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রাম পরিচালনা করে আইবিএ, যার মোট ব্যয় প্রায় সাড়ে ৪ লাখ টাকা। এটি করতে সাধারণত ১৬ মাস লাগে। ইএমবিএতে ভর্তির জন্য স্নাতকের পর ন্যূনতম ৫ বছরের ম্যানেজারিয়াল কাজের অভিজ্ঞতা থাকতে হয়। এমবিএর বিস্তারিত দেখুন এখানে। এ ছাড়া ইএমবিএর বিস্তারিত পাবেন এখানে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের অধীনেও এক্সিকিউটিভি এমবিএ প্রোগ্রাম পরিচালিত হয়। ১৮ মাসে ৪৮ ক্রেডিটের এক্সিকিউটিভ এমবিএ করতে খরচ পড়ে প্রায় ২ লাখ ৯০ হাজার টাকা। ভর্তি হতে ব্যাচেলরে ন্যূনতম ২ দশমিক ৫ সিজিপিএ থাকা জরুরি। বিস্তারিত দেখুন এখানে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইবিএ ও ব্যবসায় শিক্ষা অনুষদে এমবিএ করার সুযোগ আছে। ব্যবসায় শিক্ষা অনুষদে বিজনেস গ্র্যাজুয়েটরা ১ বছরের এমবিএ করতে পারেন। খরচ পড়বে প্রায় ৭৫ হাজার টাকা। বিস্তারিত পাবেন এখানে।

দুই বছর মেয়াদে সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামে ভর্তি হতে পারেন। ৪ সেমিস্টারের এই প্রোগ্রামে ২০টি কোর্স করতে খরচ প্রায় ১ লাখ টাকা। বিস্তারিত দেখুন এই লিংকে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএতেও এমবিএ (ইভিনিং) প্রোগ্রাম আছে। ৬৩ ক্রেডিটের এই কোর্সে যেকোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। খরচ প্রায় ১ লাখ ৫১ হাজার টাকা। বিস্তারিত এখানে।

দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএতে এমবিএ (এক্সিকিউটিভ) করতে পারবেন। ৪৫ ক্রেডিটের এমবিএ (এক্সিকিউটিভ) প্রোগ্রামে খরচ পড়ে প্রায় ১ লাখ ৩১ হাজার টাকা। বিস্তারিত ওয়েবসাইটে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে এমবিএ (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তির সুযোগ আছে। যেকোনো বিষয়ে সিজিপিএ ২ দশমিক ২৫ হলে ভর্তি হওয়া যায়। প্রায় ১৬ মাস মেয়াদি প্রোগ্রামটি করতে ২ লাখ টাকার মতো খরচ পড়ে। বিস্তারিত দেখুন এখানে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিজনেস স্টাডিজ বিভাগে এমবিএ ইন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এক্সিকিউটিভ এমবিএ ইন মার্কেটিং, এক্সিকিউটিভ এমবিএ ইন অ্যাকাউন্টিং, এমবিএ ইন এইচআরএম প্রোগ্রামে ভর্তির সুযোগ আছে। মেয়াদ ১৬ মাস। ক্লাস হয় শুক্র ও শনিবার। এ ছাড়া ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ-জেইউ) উইকেন্ড এমবিএ প্রোগ্রামে ভর্তি হতে পারেন। এই প্রোগ্রামের মোট ক্রেডিট ৬০। ক্লাস হয় শুক্র ও শনিবার। খরচ পড়ে ২ লাখ ২০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার টাকা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে আছে ইভিনিং এমবিএ প্রোগ্রাম, অর্থাৎ সন্ধ্যায় ক্লাস করার সুযোগ আছে। দেড় বছরের এই প্রোগ্রামে অ্যাকাউন্টিং, ফিন্যান্স, সাপ্লাই চেইন, মার্কেটিং, এইচআরএম ছাড়াও ব্যাংকিং ও ইনস্যুরেন্সে মেজর করা যায়। খরচ পড়ে ১ লাখ ৮০ হাজার থেকে ২ লাখ ২০ হাজার টাকা।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনে এমবিএ (রেগুলার) ডিগ্রি নেওয়া যায়। মেয়াদ সাধারণত দুই বছর। তবে বিবিএ ডিগ্রি থাকলে নির্দিষ্টসংখ্যক ক্রেডিট ছাড় পাওয়ার সুযোগ থাকে। খরচ পড়ে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।

ইভিনিং এমবিএ ডিগ্রির জন্য প্রতিদিন সন্ধ্যায় ক্লাস করতে হয়। ২৪ মাসের এই কোর্সের খরচ পড়ে ১ লাখ ৬৫ হাজার টাকা। এক্সিকিউটিভ এমবিএর ক্লাস হয় শুধু শুক্রবার। খরচ প্রায় ১ লাখ ৭৮ হাজার টাকা।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে এমবিএ (প্রোফেশনাল) ডিগ্রি নেওয়ার সুযোগ আছে। ৬৬ ক্রেডিট ঘণ্টার এই কোর্সের মেয়াদ ২ বছর। ৬ সেমিস্টারে প্রোগ্রাম শেষ করতে খরচ পড়ে প্রায় ২ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা। ফিন্যান্স ও ব্যাংকিং, অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেম এবং মানবসম্পদ ব্যবস্থাপনায় মেজর করা যায়।

ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট এবং অ্যাগ্রি-বিজনেস ম্যানেজমেন্ট বিভাগের অধীনে বিশেষায়িত এমবিএ করার সুযোগ আছে। এখানে এমবিএ ইন অ্যাগ্রি-বিজনেস প্রোগ্রামটি মূলত কৃষি খাতের ব্যবসায়িক ব্যবস্থাপনা এবং উদ্যোক্তা তৈরির জন্য সাজানো।

নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের অধীনে এমবিএ ও ইএমবিএ প্রোগ্রামে ভর্তির সুযোগ আছে। আবেদন করার জন্য আগ্রহীদের নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। খরচ সাড়ে ৩ থেকে সাড়ে ৪ লাখ টাকা।

আইইউবির স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ বিভাগে ফিন্যান্স, মার্কেটিং, মানবসম্পদ ব্যবস্থাপনা, সাপ্লাই চেইন ব্যবস্থাপনা, আন্তর্জাতিক ব্যবসা ও ব্যাংকিংয়ে মেজরসহ এমবিএ করার সুযোগ আছে। ২০ কোর্সের এই প্রোগ্রামে সব মিলিয়ে খরচ পড়বে ৪ লাখ ১ হাজার টাকা।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?

শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: শিক্ষামন্ত্রী

বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরি

কাজের মানে কোনো কম্প্রোমাইজ নয় : ডিএনসিসি প্রশাসক

রোনালদোর হাতে বিশ্বকাপ তুলে দিতে চান ব্রুনো

এমবিএর কোথায় কী সুযোগ, খরচ কেমন, দেখুন ২১ বিশ্ববিদ্যালয়ের খোঁজখবর

অন্তঃসত্ত্বা কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা, কী ঘটেছিল সেদিন

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

এক্স হ্যান্ডেলেও করা যাবে মেসেজ, চালু হলো ‘এক্সচ্যাট’

সুনামগঞ্জে হাওরের পাকা ধান কাটার নির্দেশনা পাউবো’র

১০

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১১

আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন

১২