আমাকে দেখলে তো এখনও ৩০ বছরেরই মনে হয় : শাহরুখ

ছবি সংগৃহিত।

প্রায় ৫ বছরের বিরতির পর ‘‘পাঠান’’ সিনেমা দিয়ে কামব্যাক করেছিলেন বলিউড কিং শাহরুখ খান। সেই সিনেমার পরিচালক ছিলেন সিদ্ধার্থ আনন্দ। ২০২৩ সালের শুরুতে এই সিনেমার হাত ধরেই বক্স অফিসে কাঁপিয়ে ছিলেন বলিউড বাদশা। আর এবার পাঠান-এর পরিচালক সিদ্ধার্থের সঙ্গেই ফিরছেন শাহরুখের পরবর্তী সিনেমা ‘‘কিং’’ নিয়ে। যদিও প্রথমে এই সিনেমা পরিচালনা করার দায়িত্ব ছিল সুজয় ঘোষের। কিন্তু পরে শোনা যায় তিনি নন, সিদ্ধার্থ সিনেমাটি পরিচালনা করতে চলেছেন। 

দুবাইয়ে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড তারকা, সেখানেই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন যে ‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দ তার পরবর্তী সিনেমা ‘কিং’ পরিচালনা করবেন।

শাহরুখ তার ভক্তদের জানিয়েছেন, সিনেমাটির শ্যুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে গিয়েছে। কাজ চলছে পুরোদমে। তিনি বলেন, ‘‘আমি এখন মুম্বাইতে শ্যুটিং করছি। আমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ খুব ভালো একজন মানুষ। আমি আপনাদের এই বিষয়ে নিশ্চিত করতে পারি যে সিনেমটি ‘পাঠান’-এর মতোই আনন্দ দেবে। আপনারা দেখে অনেক মজা পাবেন।”

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ২ নভেম্বর ৬০ বছরে পা দেবেন শাহরুখ খান। কিন্তু পর্দায় তার অ্যাকশন দেখে কে বলবে, অনুষ্ঠানে নিজের বয়স নিয়েও মজা করেছেন শাহরুখ।

 

সেখানে অভিনেতাকে বলতে শোনা যায়, ‘চলতি বছরই আমার বয়স ৬০ হবে কিন্তু কে বলবে! আমি দেখতে এখনো ৩০-এর মতো। আপনাদের বলি, কিছু বিষয় ভুলে থাকতে হয়।’ তার এ বক্তব্যের পর ভক্তদের মুহুর্মুহু করতালি শোনা যায়।

‘‘কিং’’ সিনেমা দিয়ে সিদ্ধার্থ তার পুরানো সব রেকর্ড ভাঙবেন বলে অনেকেই আশা করছেন। সিনেমাটির শ্যুটিং হতে মোটামুটি ৬ থেকে ৭ মাস সময় লাগতে পারে বলে নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছিল। বিশ্বের বিভিন্ন জায়গায় সিনেমাটির শ্যুটিং হবে। এটি ২০২৬ সালে মুক্তি পেতে চলেছে বলে জানা যায়। এই সিনেমাতে কিং খানের সঙ্গে তার মেয়ে সুহানাকেও দেখা যাবে। এই সিনেমার হাত ধরেই তিনি বড় পর্দায় পা রাখতে চলেছেন।

এখনও শাহরুখ অভিনয় করেন আগের মতো ভাব ভঙ্গি বজায় রেখে। কাঁচা-পাকা চুলের শাহরুখকেই বেশি পছন্দ করে দর্শক। সিনেমায় তার দেওয়া ডায়লগই বেশি জনপ্রিয়।

উল্লেখ্য, ২০২৩ সাল জুড়ে বক্স অফিসে রাজত্ব করেছেন বলিউড বাদশা। পাঠান, জওয়ান-এর মতো ১,০০০ কোটির ব্লকবাস্টার দিয়েছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২