চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচগুলো কবে কখন কোথায়

ছবি সংগৃহিত।

চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ টুর্নামেন্ট শুরুর আগেই নানা বিশ্লেষণে উঠে আসছে বাংলাদেশের নাম, তবে তা খুব বেশি ইতিবাচক নয়। কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং ও এবি ডি ভিলিয়ার্স টাইগারদের নিয়ে কোনো আশাবাদ দেখাননি। তবে এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, বাংলাদেশ দল শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন থাকলেও সেমিফাইনাল পর্যন্ত পৌঁছানোই হবে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। শক্ত প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে অন্তত দুই দলকে হারাতে হবে টাইগারদের, যা মোটেও সহজ কাজ নয়।

এদিকে চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ দল। মাসখানেক আগেই স্কোয়াড ঘোষণা করা হয়েছে, আর রোববার (১৬ ফেব্রুয়ারি) উন্মোচিত হয়েছে নতুন জার্সি।

বাংলাদেশের সমর্থকরা আশাবাদী, কঠিন চ্যালেঞ্জের মধ্যেও টাইগাররা লড়াই করে ভালো কিছু উপহার দেবে। এখন দেখার পালা, শান্তর নেতৃত্বে বাংলাদেশ কতদূর যেতে পারে চ্যাম্পিয়নস ট্রফিতে।

বাংলাদেশের ম্যাচের সূচি

তারিখ                     ম্যাচ                              সময়                      ভেন্যু

 

২০ ফেব্রুয়ারি -  বাংলাদেশ-ভারত            -   বিকেল ৩টা     -         দুবাই

২৪ ফেব্রুয়ারি  - বাংলাদেশ-নিউজিল্যান্ড    -   বিকেল ৩টা      -      রাওয়ালপিন্ডি

২৭ ফেব্রুয়ারি  - বাংলাদেশ-পাকিস্তান        -   বিকেল ৩টা     -      রাওয়ালপিন্ডি


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজ শেষ করার দাবি

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

কক্সবাজারে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

ব্রাজিলকে কাঁদিয়ে ইতিহাস গড়ল দুর্দমনীয় হালান্ডের নরওয়ে

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

১০

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

১১

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

১২