ওমরাহ কখন, কীভাবে পালন করবেন

ছবি: সংগৃহীত ।

মূলত  হিল (হারামের সীমানার বাইরে মিকাতের ভেতরের স্থান) থেকে অথবা মিকাত থেকে ইহরামের নিয়ত করে বায়তুল্লাহ শরিফ তাওয়াফ করা, সাফা-মারওয়া সাঈ করা এবং মাথার চুল ফেলে দেওয়া বা ছোট করাকে ‘ওমরাহ’ বলে।

 

৯ থেকে ১৩ জিলহজ পর্যন্ত সময় ছাড়া বছরের যে কোনো সময় ওমরাহ পালন করা যায়। হজের পাঁচ দিন ওমরাহ করা মাকরুহ (আল-বাহরুল আমিক, ৪/২০২১)। 

 

ওমরাহর ফরজ ওয়াজিব

 

ওমরাহর ফরজ ২টি : ১. ইহরাম ২. তাওয়াফ।

ওমরাহর ওয়াজিব ২টি : ১. সাঈ ২. হলক করা। 

ইহরামের ফরজ ২টি : ১ নিয়ত করা। ২. তালবিয়া পড়া।

ইহরামের ওয়াজিব ২টি : ১. মিকাত থেকে ইহরাম বাঁধা। ২. নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকা।

তাওয়াফের ফরজ ৩টি : ১. নিয়ত করা। ২. বায়তুল্লাহ তাওয়াফ করা। ৩. নিজে তাওয়াফ করা।

তাওয়াফের ওয়াজিব ৬টি : ১. শরীর পাক। ২. হেঁটে তাওয়াফ করা। ৩. হাতিমের বাইরে দিয়ে তাওয়াফ করা। ৪. তাওয়াফের সাত চক্কর পুরো করা। ৫. তাওয়াফ হাজরে আসওয়াদ থেকে শুরু করা। ৬. তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমের পেছনে দুই রাকাত নামাজ পড়া।

 

তাওয়াফের সুন্নত: ১. হাজরে আসওয়াদের দিকে মুখ করে তাওয়াফ শুরু করা। ২. প্রথম তিন তাওয়াফে রমল করা (বীরের মতো হেলেদুলে চলা)। ৩. প্রতি চক্করে সম্ভব হলে হাজরে আসওয়াদকে চুম্বন করা। ৪. তাওয়াফ ও নামাজ শেষে জমজমের পানি পান করা।

সাঈ মানে সাতটি দৌড়। সাঈ করার সময় সবুজ বাতির নিচে পুরুষেরা দৌড়াবেন। নারীরা স্বাভাবিকভাবে চলবেন (বাদায়েউস সানায়ে, ২/৪৮০)। 

 

সাঈর ওয়াজিব: ১. ওজর না থাকলে হেঁটে সাঈ করা। ২. সাত চক্কর পুরো করার পর মাথা মুণ্ডন করতে হবে।

ওমরাহর কাজ ধারাবাহিকভাবে করতে হবে, যেমন– তাওয়াফ করা, নামাজ আদায়, জমজমের পানি পান, সাঈ করা (সাফা-মারওয়া পাহাড়ে দৌড়ানো), মাথা ন্যাড়া অথবা চুল ছোট করা।

 

নারীদের ইহরাম

নারীদের ইহরাম একটু ভিন্ন। নারীদের ইজার ও রিদা পরতে হয় না; বরং নারীরা যে কোনো রঙের বা প্রকারের কাপড় পরতে পারেন। তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কোনোভাবেই যেন এমন ধরনের কাপড় না পরা হয়, যাতে পর্দা নষ্ট হয় বা শরীরের আকৃতি বেরিয়ে আসে।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফৌজদারি অপরাধ তদন্ত ও অভিযান কার্যক্রম চালাতে পারবে এপিবিএন

ধামরাইয়ে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৩

ডেঙ্গুতে সাতদিনে ৩৩ জনের মৃত্যু

সর্বজনীন পেনশন স্কিমে মুনাফার হার বাড়িয়ে ১১ দশমিক ৭২ শতাংশ নির্ধারণ

শিক্ষক নিয়োগসহ সব ক্ষেত্রে যোগ্যতা ও মেধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: রাষ্ট্রপতি

ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী আমিন

৬ জুনের আগে শেষ করতে হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি সানাউল্লাহ

ইতালি যাওয়ার পথে নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির

১০

কারওয়ান বাজার থেকে কাঁচামালের আড়ত সরবে? বিকল্প ৩ বাজারের কী হাল?

১১

সারাদেশে আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

১২