হেনা কোথায় সংলাপ নিয়ে যা বললেন অভিনেত্রীর স্বামী নাঈম

ছবি সংগৃহিত।

সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে গত কয়েকদিন ধরে ব্যাপক ভাইরাল ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমের সমাধি’ সিনেমার একটি দৃশ্যের সংলাপ। 

সেখানে নায়ক বকুল চরিত্রে অভিনয় করা চিত্রনায়ক বাপ্পারাজকে বলতে শোনা যায়, চাচা হেনা কোথায়? ভাইরাল এ সংলাপ নিয়েই ব্যাপক মাতামাতি হচ্ছে বিভিন্ন মাধ্যমে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) একটি সংবাদমাধ্যমকে এ অভিনেতা বলেন, আসলেই তো। হেনা তো আমার কাছেই। সিনেমাটি যখন হয়েছে, তার আগেও শাবনাজ ও আমার বিয়ে হয়েছে। 

সোশ্যাল মিডিয়ায় নতুন করে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। যেখানে লেখা আছে, বিশ্বাস করুন, হেনা আমার কাছে। যা নজরে এসেছে সিনেমার হেনা, অর্থাৎ চিত্রনায়িকা শাবনাজের স্বামী চিত্রনায়ক নাঈমের।

এ সময় হেনা চরিত্র প্রসঙ্গে এ অভিনেতো বলেন, হঠাৎ করেই এই পুরনো ভিডিও ক্লিপটি কোথায় থেকে সামনে এসেছে, কিছুই জানি না। কিন্তু সিনেমাটি মনে রেখেছে মানুষ। 

অভিনেতা নাঈম বলেন, ফেসবুকে বিভিন্ন ধরনের মন্তব্য পড়লাম। কেউ বলছেন, সিনেমাটি অনেকবার দেখেছেন তারা। কেউ কেউ বলছেন, আমার প্রেমের সঙ্গে মিলে গেছে। এতে এটাই উপলব্ধি হচ্ছে যে, একজন শিল্পীর এটাই সবচেয়ে বড় অর্জন।

প্রসঙ্গত, একসঙ্গে পর্দায় কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন চিত্রনায়িকা শাবনাজ ও চিত্রনায়ক নাঈম। তারপর ভালোবেসে ১৯৯৪ সালে তারা বিয়ে করেন। দীর্ঘ ৩১ বছরের দাম্পত্যজীবনে দুই কন্যাসন্তানের জনক তারা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১

শাহজালালে বিমান দুর্ঘটনার মহড়া অনুষ্ঠিত

২

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

৩

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

৪

ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১

৫

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

৬

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

৭

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

৮

চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে লড়ছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া

৯

হানিফসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

১০

হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

১১

আবারো বাড়ল ইলিশের দাম, আড়তে কেজি কত?

১২