ব্রাজিলের জয়ে যা বলছেন শোবিজ তারকারা

অবশেষে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে জয় দিয়ে উদযাপনে ফিরল ব্রাজিল। আজ  শনিবার (২০জুন) সকালে  হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে চেনা দাপট দেখাল ফুটবল বিশ্বের এই পরাশক্তি। এ আনন্দের জোয়ার গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের মনে। ব্যতিক্রম নন বাংলাদেশি শোবিজ তারকারাও। ঢাকাই শোবিজের অনেক তারকা সেলেসাওদের সমর্থক। জয়ের পর প্রকাশ করেছেন আনন্দ ও উচ্ছ্বাস। 

জয়ের  ছআমেজে মেতেছেন ব্রাজিল সমর্থক, এক সময়ের জনপ্রিয় মডেল ও টিভি নাটকের পরিচিত মুখ মোজেজা আশরাফ মোনালিসা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে দুই হাতের আঙুল দিয়ে বিজয়ের প্রতীক ‘ভি’ চিহ্ন দেখাতে দেখা যায় তাকে। আর ক্যাপশনে অল্প কথাতেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন—‘গোওওওওওওওল ব্রাজিল’—সঙ্গে ছিল ফুটবলের ইমোজি। পোস্টটির মন্তব্যের ঘরে অভিনেত্রীর অনুসারীরা তার প্রিয় দলের জন্য শুভকামনা জানিয়েছেন। 

ব্রাজিলের পুরনো ভক্ত অভিনেতা জিয়াউল হক পলাশ। ম্যাচের আগে একটি ভিডিও বার্তা দিয়ে প্রিয় দলের জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন। জয়ের পরও জানিয়েছেন প্রতিক্রিয়া। এছাড়া ব্রাজিলের পতাকা ও খেলোয়াড়দের নাম আঁকা একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা। জানিয়েছেন, রঙ পেন্সিলে ছবিটি এঁকেছে তার বোনের পুত্র। 

অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি দীর্ঘদিন ধরে ব্রাজিলের সমর্থক। প্রথম ম্যাচ নিয়ে তিনিও অবশ্য হতাশ ছিলেন। এক মুহূর্তের জন্য দল বদলের চিন্তাও এসেছিল মাথায়! তবে আজকের ম্যাচে মনোবল বেড়েছে তার। শুভেচ্ছা জানিয়েছেন প্রিয় দলকে। অভিনেতা পার্থ শেখের পছন্দের দলও ব্রাজিল। ব্রাজিলের সাদা রঙের একটি জার্সি পরে সেলফি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘ফ্রেশ স্টার্ট’। গায়িকা পড়শিও উল্লাস প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। 

উপস্থাপক নীল হুরেরজাহান ক্রীড়াভক্ত মানুষ। পছন্দের দল ব্রাজিল। আজকের জয়ে ভীষণ আনন্দিত তিনি। লিখেছেন, ‘সাম্বা ফিরিয়ে এনেছে ব্রাজিল, তবে হাইতি লড়াইটা জারি রেখেছে। ব্রাজিল তাদের চেনা ছন্দ ফিরে পেয়েছে। এখন গ্রুপের পয়েন্ট টেবিলেও শীর্ষে আছে ব্রাজিল।’ 

আরেক উপস্থাপক, অভিনেত্রী মৌসুমী মৌয়েরও প্রিয় দল ব্রাজিল। যদিও তিনি ঢাকা পোস্টকে জানিয়েছেন, এবার পর্তুগাল কিংবা স্পেন বিশ্বকাপ জিততে পারে। আজকের ম্যাচের পর ব্রাজিলের জার্সি পরে দুটি ফুটবল কোলে নিয়ে হাসিমাখা ছবি দিয়েছেন মৌ। সঙ্গে সবাইকে জানিয়েছেন সকালের শুভেচ্ছা। 

গায়িকা বিউটি শুভেচ্ছা জানিয়েছেন ভিডিওতে। তার ছেলেও ব্রাজিলের সমর্থক। ছেলের সঙ্গে ব্রাজিলের জার্সি পরে একটি ভিডিও দিয়েছেন তিনি। দুজনের উচ্ছ্বাসে ভক্তরাও খুশি।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিভল আরও ৫ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যুর মিছিল

জুলাইয়ের প্রামাণ্যচিত্র নিয়ে হট্টগোল, রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়লেন কূটনীতিকরা

ছাত্রদলকে সামাল না দিলে সরকারের পরিণতি আ. লীগের চেয়েও ভয়াবহ হবে: ছাত্রশিবির

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে স্বেচ্ছাসেবক দলের মটর সাইকেল শোভাযাত্রা

২৪শে জুলাইয়ে শহীদ আব্দুল্লাহ সিদ্দিকীর করব জিয়ারত করেন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার

ভুয়া অন্তরঙ্গ ছবি ইস্যু, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিনেত্রীর

বাংলাদেশের মাটিতে যেকোনো শক্তির বিনিময়ে ফ্যাসিস্টকে জন্ম নিতে দেব না: মাভাবিপ্রবি উপাচার্য

১০

জুলাই জাদুঘর শুধু অতীতের স্মৃতি নয়, নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র: ড. ইউনূস

১১

জুলাই জাদুঘর গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরবে: প্রধানমন্ত্রী

১২